লগইন
ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মৌখিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে। কামিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে জনপ্রতি ৪’শ টাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকে কামিল ১ম ও ২য় বর্ষের মৌখিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু থেকেই মাদ্রাসার একটি কক্ষে অফিসের কর্মচারী জাফর ও শিক্ষক মোমিন প্রত্যেকের কাছ থেকে ৪’শ টাকা নিয়ে টোকেন দিচ্ছেন। যা পরীক্ষার গেটে থাকা নিরাপত্তা প্রহরীতে দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে।

টাকা না দিলে তাদের টোকেন দেওয়া হচ্ছে না বলেন অভিযোগ করেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী তার সাদা টোকেন দেখিয়ে বলেন, আমি বাড়ি থেকে ২’শ টাকা নিয়ে এসেছিলাম পরীক্ষা দিতে। এখানে এসে শুনছি পরীক্ষা দিতে হলে ৪’শ টাকা দিতে হবে। আমি টাকা দিই নি বলে আমার সাদা টোকেন দেওয়া হয়েছে।

২য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪’শ টাকা নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলে তারা বলেন এটা নাস্তা খরচ নেওয়া হচ্ছে। আরএক ছাত্র অভিযোগ করেন, কামিল ১ম ও ২য় বর্ষে শিক্ষার্থী রয়েছে ২’শ ২৩ জন।

তাদের প্রত্যেকের কাছ থেকে নাস্তা বাবদ ৪’শ টাকা নেওয়া হচ্ছে। তাহলে প্রায় ৯০ হাজার টাকা নাস্তা বাবদ আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে টাকা ও পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয় শিক্ষকরা। পরীক্ষা কক্ষের বাইরে শিক্ষার্থীরা এ অভিযোগ করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল কুদ্দস। তিনি বলেন আমার কোন টাকা নিচ্ছি না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

২ ঘন্টা আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

২ ঘন্টা আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

৩ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

৪ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

৫ ঘন্টা আগে
তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

৫ ঘন্টা আগে
বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

৬ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

৮ ঘন্টা আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।