লগইন
ঝিনাইদহ করোনা ইউনিটে কর্মরত ১৭ কর্মচারীর মানবেতর জীবন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ করোনা ইউনিটে কর্মরত ১৭ কর্মচারীর মানবেতর জীবন


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিয়ে যখন কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে ঠিক তখন আউট র্সোসিংয়ের ভিত্তিতে নিয়োগ ১৭ জন সেবা কর্মীর নিয়োগের মেয়াদ বৃদ্ধি করেনি স্বাস্থ্য মন্ত্রনালয়। ফলে ঝিনাইদহ করোনা ইউনিটের সেবা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে ঢাকা স্বাস্থ্য বিভাগে কর্মরত এক প্রভাবশালী কর্মচারীর আবদার রক্ষা করা হয়নি বলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়োগ ১৭ জন কর্মচারীর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগে ক্ষমতাধর ওই কর্মচারী নাকি তার এক স্বজনকে আউট সোর্সিং নিয়োগ দিতে ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল। তথ্য নিয়ে জানা গেছে, করোনা মহামারি শুরু হলে ২০২০ সালের ১৬ আগষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে জরুরী ভিত্তিতে ল্যাব এটেনডেন্ট, পরিচ্ছন্নকর্মী, ওয়ার্ডবয় ও আয়াসহ ১৭ জনকে আউট র্সোসিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী তারা দুই মাস বেতন পেলেও ৭ মাস বিনা বেতনে কাজ করেছেন। দেশের অন্যান্য হাসপাতালে এ ভাবে নিয়োগপ্রাপ্তদের আরো ৬ মাস মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাশ করা হলেও একমাত্র ঝিনাইদহ সদর হাসপাতালের কর্মচারীদের ফাইল ফেরৎ দেওয়া হয়েছে। ফলে ঝিনাইদহ করোনা ইউনিটের সেবা কার্যক্রম নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) দপ্তর সুত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ ফেব্রয়ারি ১৭২ নং স্মারকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক অফিস ১৭ জন কর্মচারির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম মেয়দ বৃদ্ধির প্রস্তাবটি ২০২১ সালের ২২ এপ্রিল ১৮৫৯/১ নং স্মারকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর পাঠিয়ে দেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রস্তাবটি পাশ হয়নি। এ নিয়ে হতাশায় পড়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত ১৭ জন কর্মচারী। ঝিনাইদহ সদর হাসপাতালের ল্যাব এটেনডেন্ট শামিম আক্তার জানান, তিনি করোনা রোগীর রক্ত নিতে গিয়ে ৩ বার করোনা আক্রান্ত হয়েছেন। তার জীব ছিল ঝুকির মধ্যে। মেয়াদ বৃদ্ধি না হলেও এখনো করোনা ইউনিটেই সেচ্ছা শ্রমে কাজ করে যাচ্ছেন তিনি। এ ভাবে বিনা বেতনে কাজ করতে গিয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানান।

রহমতুল্লা ও শিউলি বেগম জানান, করোনা ইউনিটে কাজ করতে গিয়ে তারাও করোনা আক্রান্ত হয়েছিলেন। এতে তাদের মৃত্যুও হতে পারতো। কিন্তু নিয়োগের মেয়াদ বৃদ্ধি না হওয়ায় তাদের ভাগ্য অনিশ্চয়তার সিঁকেয় ঝুলে আছে। ঝিনাইদহ সদর হাসপাতালে কর্মরত লুনা খাতুন, মমতাজ পারভিন, রাজু আহম্মেদ, শেখ আনাস শাকিল ও কামরুজ্জামান জানান, তারা আশা করেছিলেন অন্যান্য হাসপাতালের মতো তাদেরও নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হবে, কিন্তু অজ্ঞাত কারণে হয়নি। বিনা বেতনে তারা ৭ মাস করোনা ইউনিটে কাজ করছেন। তাদের ভাষ্য মেয়াদ শেষ হলেও রোগীদের দুর্দশা লাঘবে হাসপাতাল কর্তৃপক্ষ সেচ্ছাসেবী হিসেবে এখন কাজ করাচ্ছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ১৭ জন কর্মচারির মেয়াদ বৃদ্ধি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের মেয়াদ বৃদ্ধি প্রস্তাব অনুমোদন হয়নি। তিনি বলেন এই ১৭ জন কর্মচারী চলে গেলে করোনা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। ফলে স্থানীয়ভাবে তারা বিনা বেতনে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৪ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৬ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৬ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৭ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৭ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১০ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৫ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।