লগইন
ঝিনাইদহে শুরু হয়েছে দুরপাল্লার ও আন্ত:জেলা বাস চলাচল, নেই স্বাস্থ্যবিধির বালাই!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২১ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে শুরু হয়েছে দুরপাল্লার ও আন্ত:জেলা বাস চলাচল, নেই স্বাস্থ্যবিধির বালাই!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- দীর্ঘ ৪৯ দিন পর সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে দুরপাল্লা ও আন্ত:জেলার বিভিন্ন রুটে বাস চলাচল। সোমবার সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল শুরু হয়েছে। এছাড়াও চলাচল করছে আন্তঃজেলা বাস।

সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, অর্ধেক যাত্রী নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ছেড়ে যাচ্ছে। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বাস কাউন্টার বা বাসে ওঠার সময় করা হচ্ছে না স্যানিটাইজেশন। অনেক বাসে একই সীটে ২ জন যাত্রী চলাচল করছে।

ব্যবহার করা হচ্ছে না মাস্ক। বাস যাত্রা শুরু করার আগে জীবাণুনাশক দিয়ে গাড়ী জীবাণুমুক্ত করা, বাসের চালক, শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামুলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ থাকলেও তা উপেক্ষিত হচ্ছে। ছেড়ে যাওয়ার সময় কোন বাস জীবাণুমুক্ত করা হচ্ছে না।

যাত্রীদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, পরিবহণ চলাচলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৮ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।