লগইন
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রে জমিদখল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মে, ২০২১ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রে জমিদখল


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসারপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হাফিজুর রহমানের পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। এর ধারাবাহিকতায় ওই মহলটি মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের জমি-জামা দখল করে নিয়েছে ,কেটে নিয়েছে হয়েছে জমির গাছ, দাবি করা হয়েছে বড় অংকের চাঁদা না দিলে হত্যার হুমকী।

অভিযোগ এর ভিক্তিতে শুক্রবার সরে জমিনে গিয়ে এমন তথ্য মিলেছে। মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (৮০) জানান দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে নিয়ে ফুরসন্দি গ্রামে নিজ বাড়িতে একটি মাটির ঘরে একাকি বসবাস করছে। তার তিন কন্যা বিয়ের পর সবাই স্বামী-সংসার করছে ও একমাত্র পুত্র সন্তান ঢাকায় চাকুরীরত। তিনি অভিযোগ করেন তিনি অসুস্থ হওয়ার কারনে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে থাকার সুযোগে একই গ্রামের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা দুর্বৃত্তর তার পিতার নামিয় ২৫৮ নং ফুরসন্দি মৌজার ৩৬৩ নং দাগের উপর অবস্থিত প্রায় ৭০ হাজার টাকা মুল্যের একটি গাছ কেটে নেয়।

তিনি আরো জানান তাদের মিয়া বংশের পক্ষ থেকে একই মৌজার ৩৬৪ নং দাগের ২৪ শতাংশ জমি গ্রামের ঈদগাঁর নামে দান করেছে। কিন্তু ওই মহলটি ঈদগাঁর অধিকাংশ জায়গা জোর দখল করে নিয়েছে। তিনি আরো অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য হয়েও তার তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। একই গ্রামের মৃত বাবর আলীর পুত্র ভুমি দস্যু মধু, মোহন ও অর্শ্বিনী কুমারের পুত্র উৎপল গং তার বসতবাড়ি জোর করে নামে মাত্র মুল্যে ক্রয় করার জন্য চাপ দিয়ে আসছিল। তাতে রাজি না হওয়ায় তারা তার কাছে ৫ লক্ষ চাঁদা দাবী করে মধু গং।

তিনি দাবিকৃত চাঁদা পরিশোধ করতে না পারায় গত ৬ এপ্রিল দুপুরে মধু, মোহন ও উৎপল লাঠি-শোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয়। এ সময় তারা তাকে এবং তার স্ত্রী রোকেয়া বেগম ও কন্যা শাহনাজ পারভীনকে মারধর করে এবং স্ত্রী রোকেয়া বেগম ও কন্যা শাহনাজ পারভীন বিউটির শ্লিলতাহানী করে এবং তাদের গলায় থাকা দুইটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া চাঁদা না দিলে তাকে খুন করার হুমকী দিয়ে চলে যায়। এ বিষয়ে মুৃক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতে গত ১২ মে তিন জনকে আসামী করে ৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৩৮৫/৫০৬ দঃবিঃ আইনে মামলা দায়ের করে যাহা ১৬-০৫-২০২১ তারিখ আমলে নেওয়া হয়।

১৮ মে পুলিশ আসামীদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর ২০ মে তাদের সহযোগী হালিম, কামাল কাজি, সোনালী কাজি, জসিম, জায়েদা রেজাউল ও ইবরা একদল লোক তাদের বসতবাড়ী ঘেরাও করে গালি-গালাজ করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকী প্রদান করে এবং মামলা তুলে নেওয়া না হলে খুন করার হুমকী দেয়। এছাড়া ওউ গং এই ঘটনায় কেউ সাক্ষ্য প্রদান করলে তাদেরকেউ দেখে নেয়ার হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। এরপর থেকে একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে তার পরিবার চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন যাপন করছে। তিনি বিষয়টি মাননিয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং স্থানিয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। তবে অভিযুক্তদের মধ্যে কামাল কাজি তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বিকার করে বলেন সবটায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র। এ বিষয়ে ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বিকার করে বলেন তিনি অনেকবার বিষয়টি মিমাংসার চেষ্টা করেছেন কিন্তু ওই গং কোন কিছুর তোয়াক্কা না করে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৮ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।