লগইন
ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার


জাহিদুর রহেমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে খালেদ (৩৬) নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার রাউতাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বাদি ও মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের প্রবাসী শাহিনুর রহমানের স্ত্রী তৃষ্ণা বেগমকে তার পরিবারের কাউকে না জানিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি বিদেশে কাজের কথা বলে দুবাই পাঠায় মানব পাচারকারী এক চক্র।

দুবাই প্রবেশের পর থেকে তৃষ্ণা বেগমের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টা জানাজানি হয়। এ ঘটনায় তৃষ্ণা বেগমের কন্যা শ্যামলী খাতুন বাদি হয়ে নাসির উদ্দিন (৪৮) ও পটল (৪৫) এর নাম উল্লেখ করে ১লা ফেব্রæয়ারি মানব পাচার পিটিশন ৩/২১ এ ঝিনাইদহ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গণ্য করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ৬ এপ্রিল সদর থানায় মামলাটি রুজু হয়। যার নং ১৬।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানা পুলিশ তদন্ত করে নাসির উদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খালেদকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, মামলাটি রুজু হওয়ার পর এজাহার নামীয় আসামী নাসির উদ্দিন (৪৮) কে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। সে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।