লগইন
ঝিনাইদহে দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহতঃ ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহতঃ ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের নারিকেল বাড়িয়ায় দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বাজারের ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া বাজারে একটি দোকানে কেরাম খেলছিল পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়নের বেড়পাড়া গ্রামের বিষুর ছেলে। খেলা শেষে নিজের পকেট থেকে টাকা বের করে গুনতে থাকে সে। এসময় নারিকেলবাড়িয়া গ্রামের বিপ্লব বলে, তুই এখানে টাকা গুনছিস কেনো? এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দোগাছী ইউপি চেয়ারম্যান ইছাহাক জোয়ারদারের ছেলে তারিকসহ অন্তত ১০/১২ এসে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটনের সমর্থক বিপ্লবকে মারধর করে।

ঘটনা জানতে পেরে ঘোড়শাল ইউপি চেয়ারম্যানের সমর্থকরা সেখানে হামলা চালায় এবং দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে উভয় চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে রাত ১০টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় নারিকেল বাড়িয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক অমিত কুমার ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

এদের মধ্যে বিপ্লব ও শাসুদ্দিন মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় গ্রæপের ২২ জনকে আটক করা হয়েছে।ঝিনাইদহে দুই ইউনিয়ন চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত বাজারের ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট!

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

২ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

২ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

৪ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

৪ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১০ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১২ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১২ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১৩ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।