সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক মুরাদের অকাল মৃত্যুঃ দু’দফা জানাযা শেষে দাফন
বড্ড অকালেই না ফেরার দেশে চলে গেলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের তরুণ শিক্ষক মুরাদ হোসেন। গত ১৯ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।
জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান এলাকার চুনিয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মুরাদ হোসেন আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সম্প্রতি হঠাত করেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ৪০ দিন বয়সের একটি পুত্রসন্তান রয়েছে।
মরহুমের লাশ বিকেলে কর্মস্থল আলমডাঙ্গা সরকারি কলেজে পৌঁছলে শেষ বারের মত দেখতে ছুটে আসেন সহকর্মিসহ শিক্ষার্থি ও পরিচিত মহল। বাদ আছর কলেজ চত্বরে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে ২য় বারের মত বাদ এশা জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
কলেজ শিক্ষক মুরাদ হোসেনের অকাল মৃত্যুর সংবাদে সহকর্মি, শিক্ষার্থি ও পরিচিত মহল শোকে স্তম্ভিত হয়ে পড়েন। আলমডাঙ্গা শহরে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৪ ঘন্টা আগে