লগইন
ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগ দায়েরের প্রতিবাদে সোমবার জেলা শহরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে নিউজ ঝিনাইদহ পরিবার এই কর্মসুচির আয়োজন করে।

মানববন্ধন শেষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিউজ ঝিনাইদহের উপদেষ্টা রাইসুল ইসলাম আসাদ, বাংলাদেশ বেতারের কোরবান আলী, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারিক, অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সময়ের সমীকরন পত্রিকার জাহিদুল হক বাবু, অনলাইন পত্রিকা আরডিসির প্রতিনিধি টুটুল হোসেন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার আশরাফুল ইসলাম শাকিল, দৈনিক আদর্শ বানী পত্রিকার নাহিদ হাসান বিজয় ও হেব্বি গ্রæপের জাহান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ ঝিনাইদহ পত্রিকার সম্পাদক আলিফ আবেদীন গুঞ্জন।

সাংবাদিকদের এই মানবন্ধন কর্মসুচিতে সাধারণ মানুষও অংশ গ্রহন করে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। অন্যদিকে মহেশপুর শহরের থানা মোড়ে সোমবার প্রেসক্লাব মহেশপুর ও টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচি পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরটিভির জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য শিপলু জামান। বিশেষ অতিথি হিসেবে মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, লোকসমাজ পত্রিকার মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগের মহেশপুর পৌর শাখার আহবায়ক প্রভাষক মুকুল গাজী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান, ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন প্রেসক্লাব মহেশপুরের সহসভাপতি সাংবাদিক জাকির হোসেন।

উল্লেখ্য কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলী গত ১৬ নভেম্বর আদালতে মামলার জন্য অভিযোগ দায়ের করেন। তার আগে ব্যাংকটির ম্যানেজার শ্রী শৈলেন বিশ্বাসসহ ৩ জনকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঋন জালিয়াতির খবর মিডিয়ায় প্রকাশিত হলে দায়ী ব্যক্তিরা ব্যাংকের ক্যাশে বিভিন্ন সময় ২৭ লাখ টাকা ফেরৎ দেন। তাছাড়া এ পর্যন্ত অডিটে প্রায় ৯০ লাখ টাকার ঘাপলা ধরা পড়েছে। অডিট এখনো চলমান। এদিকে সাময়িক বরখাস্তকৃত ম্যানেজার শৈলেন বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংকের প্রধান কর্যালয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।