লগইন
গত ২৪ ঘন্টায় ৪২৪৯ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৯১%
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
গত ২৪ ঘন্টায় ৪২৪৯ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১.৯১%

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নতুন করে আরও ১,৩৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে মোট ৪,২৪৯ টি নমুনা পরীক্ষা করে ১,৩৫৬ জনের আক্রান্তের সংখ্যা পাওয়া যায়।

সে হিসাবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১.৯১%।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,১৮৪ জনে। আর মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশে  করোনা থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ৫ জন। এছাড়া ২৭ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামের ৫ জন, রাজশাহীর ৩ জন, খুলনার ৪ জন এবং সিলেট, মংমনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

 

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনেকে মানেন, অনেকে মানেন না।

কোন বয়সের কতোজন মারা গেছেন?

৩১-৪০ বছর বয়সের মধ্যে- ২ জন।

৪১-৫০ বছর বয়সের মধ্যে- ৩ জন।

৫১-৬০ বছর বয়সের মধ্যে- ৪ জন।

৬১-৭০ বছর বয়সের মধ্যে- ১৪ জন।

৭১-৮০ বছর বয়সের মধ্যে- ৫ জন।

৮১-৯০ বছর বয়সের মধ্যে- ১ জন।

৯১- ১০০ বছর বয়সের মধ্যে- ১ জন।

এখন পর্যন্ত  বিশ্বের ১৮৮টি দেশ এবং অঞ্চলে ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬১৬ জনের মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ৪২৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ৮১২ জন মানুষ। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।