লগইন
কালীগঞ্জে জমাজমি নিয়ে বিরোধের জেরে ভাইপোদের হামলায় চাচা চাচীসহ আহত ৬
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কালীগঞ্জে জমাজমি নিয়ে বিরোধের জেরে ভাইপোদের হামলায় চাচা চাচীসহ আহত ৬


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ৈজমাজমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ কালীগঞ্জে ভাইপোদের হাতে চাচা চাচীসহ ৬ জন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সিংদহ আলাইপুর গ্রামের আক্কাচ আলী ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে। সম্পর্কে তারা আপন ভাই। সামনের জমি দখল নিয়ে উভয় ভাইয়ের ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা তাদের উভয় চাচা চাচীকে পিটিয়ে জখম করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় উভয় চাচা চাচীসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, বসতভিটের জমির সামনে দখলকে কেন্দ্র করে উপজেলার সিংদহ-আলাইপুর গ্রামের আপন ভাই আক্কাচ আলী ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় ভাইয়ের ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় ভাইয়ে ছেলেরা আপন চাচা চাচী ও চাচাতো ভাইকে পিটিয়ে জখম করে।

আহতরা হলো আক্কাচ আলী (৫৫) তার স্ত্রী সালেহা বেগম(৪৫)-ছেলে জিয়াউর রহমান (২৫)। আব্দুল মান্নান (৪৮) তার স্ত্রী হাজেরা বেগম (৩৮) ছেলে হাসান আলী (২২) সহ ৬ জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, বাড়ির জমির সামনে দখল নিয়ে দু ভাইয়ের বিরোধ। পারিবারিক ভাগাভাগি অনুযায়ী সামনের জমিতে ছোট ভাই আক্কাচ আলী অনেক আগেই বসতবাড়ি করে বসবাস করেছেন। আর পেছনের জমিতে বাড়ি করেছেন বড় ভাই আব্দুল মান্নান। এখন বড় ভাইয়ের ছেলেরা চাচার ওই বাড়ি ভেঙে সামনের জমি দখল চায়। এমন অযৌক্তিক দাবির কারনে একই পরিবারের মধ্যে গোলমাল লেগেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৫ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১৫ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।