লগইন
ওসির মানবতা, ঝিনাইদহ শহরের ফেলে যাওয়া সেই নারীকে ঠাঁই হলো চাইল্ড এন্ড ওল্ডেজ হোমে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ওসির মানবতা, ঝিনাইদহ শহরের ফেলে যাওয়া সেই নারীকে ঠাঁই হলো চাইল্ড এন্ড ওল্ডেজ হোমে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ আলেয়া বেগম বয়স ৬৫ থেকে ৭০ বছরের মত। কয়েক সন্তানের জননী। তবে ঠায় হয়নি তাদের ঘরে। গত ৮ ডিসেম্বর রাতে ইজিবাইকে করে ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ায় কে বা কারা তাকে ফেলে রেখে যায়। তিনি নিজের নাম আলেয়া ছাড়া আর কিছুই বলতে পারেন না। স্থানীয় ২ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় আলেয়া বেগমের খবর আসে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের কাছে।

বৃদ্ধার দায়িত্ব নেন তিনি। ওসি মিজানুর রহমান বৃদ্ধা আলেয়া বেগমের চিকিৎসা করান সদর হাসপাতালে। চিকিৎসা শেষে নুতুন কোর্ট পাড়ার আব্দুল মজিদের বাড়িতে সাময়িক দেখভালের জন্য দায়িত্ব দেন। বৃদ্ধা আলেয়া বেগম বিছানায় প্রসব-পায়খানা করে। তা সত্বেও তারা ১৪ দিন বৃদ্ধা আলেয়ার দেখভাল করেন। এর মধ্যে ওসি মিজানুর রহমান আলেয়া বেগমের জন্য উপযুক্ত জায়গা খুজতে থাকেন। কথা হয় ঢাকার চাইল্ড এন্ড ওল্ডেজ হোম’র কর্তৃপক্ষের সাথে। ছিট খালী না থাকা সত্বেও ওসির অনুরোধে তারা বৃদ্ধা আলেয়াকে নিয়ে নেন। কিন্তু তাকে ঢাকায় পাঠাতে প্রয়োজন গাড়ি ভাড়া। ওসি নিজে ও ঝিনাইদহ জেলা পরিষদের আর্থিক সহায়তায় অবশেষে আলেয়া বেগমের যায়গা হলো সেখানে। মঙ্গলবার দুপুরে চাইল্ড এন্ড ওল্ডেজ হোম’র প্রতিনিধিদের কাছে বৃদ্ধা আলেয়া বেগমকে হস্তন্তর করা হয়।

বাড়ি থেকে ফেলে যাওয়া আলেয়া বেগম ১৪ দিনের আতিথিয়েতায় যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকজনও বিদায়ের সময় আবেগাপ্লæত হয়ে পড়েন। ওসি মিজানুর রহমান জানান, আমাদের অনেকেরই বাবা-মা বেচে নেই। বাবা-মা কত কষ্ট করে সন্তান লালন-পালন করেন। মা সন্তান জন্মদানের সময় কত কষ্ট করেন। তিনি জানান, স্থানীয় দুই স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীর মাধ্যমে আমি জানতে পারি গত ৮ ডিসেম্বর রাতে নতুন কোর্ট পাড়ায় ইজিবাইকে করে বৃদ্ধা আলেয়া বেগমকে কে-বা কারা ফেলে রেখে যায়। শেষ পর্যন্ত আমি তাকে একটা গতি করতে পেরেছি। এর আগের ওসি মিজানুর রহমান শৈলকুপার এক প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেন। তাকেও পাঠানো হয়েছে এই চাইল্ড এন্ড ওল্ডেজ হোমে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।