লগইন
করোনার নতুন রূপঃ ৫২ জনের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ২৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
করোনার নতুন রূপঃ ৫২ জনের মৃত্যু

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ নতুন রেকর্ড করেছে। আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ। আর এই সময়ে নতুন আরও ৫২ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫। মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

মধ্য মার্চ থেকে দেশে সংক্রমণের বিপজ্জনক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত সপ্তাহের শুরু থেকে তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৯ মার্চ দেশে রেকর্ড ৫ হাজার ১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়। তার আগের সাত দিনে যথাক্রমে ৫০৪২, ৫১৮১, ৩৯০৮, ৩৬৭৪, ৩৭৩৭, ৩৫৮৭ ও ৩৫৬৭ জন রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৯০ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৬ লাখ ৭০ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ০৯ শতাংশ পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছেন। এর আগে সোমবার করোনায় মারা যান ৪৫ জন। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৪৫, ৪৫, ৩৫, ৩৯, ৩৩, ৩৪ ও ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

৯ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

৯ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

১০ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

১১ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

১১ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১৭ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১৯ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১৯ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

২০ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।