লগইন
এমপি হানিফ কুষ্টিয়ায় প্রথম টিকা নিবেন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

এমপি হানিফ কুষ্টিয়ায় প্রথম টিকা নিবেন

কুষ্টিয়া জেলায় প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ টিকা গ্রহণ করে তিনি আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, কুষ্টিয়াসহ সারা দেশে রোববার থেকে একযোগে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। রোববার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে কুষ্টিয়া জেলায় আনুষ্ঠানিকভাবে এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে ২৬-২৭ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।

একই সঙ্গে কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে কুমারখালী, ভেড়ামারা ও খোকসা উপজেলায় এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন হবে। পর্যায়ক্রমে অন্য দুটি উপজেলা মিরপুর ও দৌলতপুর উপজেলায়ও এই টিকা গ্রহণ কার্যক্রম শুরু হবে।

কুষ্টিয়া সদর উপজেলায় দুটি স্থানে এই করোনা টিকা দেয়া হবে। এর একটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং অন্যটি কুষ্টিয়া পুলিশ লাইন হাসপাতাল।

তবে উদ্বোধনী দিনে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই এই টিকা দেয়া হবে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিদিন এই টিকা দেয়া হবে। শনিবার পর্যন্ত কুষ্টিয়া সদরে টিকা নেয়ার জন্য ৭৯৭ জন রেজিস্ট্রেশন করেছেন। রোববার উদ্বোধনী দিনে ৩০ জনকে টিকা দেয়া হতে পারে বলে জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ২৯ জানুয়ারি খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম কুষ্টিয়া জেলায় ছয় হাজার ভায়াল করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছায়। যা দিয়ে প্রায় ৫০-৫৫ হাজার মানুষকে টিকা দেয়া সম্ভব হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়া জেলায় এখন পযন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৮৬৮। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮৮ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৭ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।