লগইন
ইন্দোনেশিয়ার মুসলিমরা এবারও হজ করতে পারবেন না
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ২১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ইন্দোনেশিয়ার মুসলিমরা এবারও হজ করতে পারবেন না

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃএবারও হজ করতে পারবে না ইন্দোনেশিয়ার মুসলিমরা। মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে টানা দ্বিতীয় বছর কাউকে হজে যাওয়ার অনুমতি দেবে না দেশটি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস এই ঘোষণা দিয়েছেন।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। প্রতিবছর হজ মৌসুমে সবচেয়ে বেশি হজযাত্রী পাঠায় ইন্দোনেশিয়া। মহামারির করোনাভাইরাস আক্রান্তের ভয় ও উদ্বেগ থেকে দ্বিতীয়বারের মতো এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অথচ বর্হিঃবিশ্বের দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া থেকেই সবচেয়ে বেশি মুসলিম হজে অংশগ্রহণ করেন।ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিবালয় জানায়, দেশটির অধিকাংশ মানুষের কাছেই তাদের জীবনের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য হলো পবিত্র নগরী মক্কা ও মদিনা। হজ তাদের জীবনের একটি কাঙ্ক্ষিত লক্ষ্য। যে কারণে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় এই ধর্মীয় প্রার্থনায় অংশ নিতে কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজের আবেদনের পর গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এদিকে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস এক বিবৃতি বলেন, হজে অংশগ্রহণকারীদের সুরক্ষা এবং মহামারির কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বছরও ইন্দোনেশিয়ার নাগরিকদের হজে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে নাতিনি আরও জানান, সৌদিআরবও হজে অংশগ্রহণের পথ এখন পর্যন্ত উন্মুক্ত করেনি। শুধু ইন্দোনেশিয়াই নয়, বরং বর্হিঃবিশ্বের কোনো দেশই এখনও হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ, এখন পর্যন্ত হজে অংশগ্রহণের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়নি।
তবে হজের জন্য ইতোমধ্যে যারা অর্থ প্রদান করেছেন তারা আগামী বছর হজ পালনের সুযোগ পাবেন বলেও জানান ধর্মমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।