লগইন
আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ভ্যান-রিকসা চালকদের কাছ থেকে টাকা আদায় আপাতত বন্ধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ভ্যান-রিকসা চালকদের কাছ থেকে টাকা আদায় আপাতত বন্ধ


আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ভ্যান-রিকসা চালকদের কাছ থেকে টাকা আদায় আপাতত বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন থানা অফিসার ইনচার্জ। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আলমডাঙ্গা শহরে আসা ভ্যান চালকদের নিকট থেকে অর্থ আদায়ের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেনের অনড় অবস্থানের কারণে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কায় আইনশৃঙ্খলয়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল ১১ আগস্ট রাতে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।


জানা যায়, আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ভ্যান,পাখিভ্যান রিকসা,নসিমন,করিমন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ৯ আগস্ট তিনি সাংবাদ সম্মেলন করেছেন। জীবিকার সন্ধ্যানে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তি উপজেলা থেকে আলমডাঙ্গা শহরে ছুটে আসা দরিদ্র ভ্যানচালকরা উপজেলা চেয়ারম্যানের কাছে এ বিষয়ে প্রতিকার দাবি করেন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদের নিজ অফিসে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অবিলম্বে টাকা আদায় বন্ধ করা না হলে সকল চালকদের নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।


সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক দরিদ্র মানুষ ভ্যান, রিক্সা, নসিমন- করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা পৌরসভা এলাকায় প্রবেশ করলেই ২০ টাকা হারে আদায় করা হচ্ছে।সম্পূর্ণ অবৈধভাবে পৌরসভা এসব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তিনি বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন। এভাবে টাকা আদায়ের কোন আইন নেই। পৌরসভা কোন আইনে টাকা আদায় করছে তা তিনি জানতে চান। এ সময় তিনি প্রশ্ন উত্থাপন করেন যে, ১৫টি ইউনিয়নের মানুষ কি আলমডাঙ্গা উপজেলার বাইরের? যদি বাইরের না হয় তাহলে পৌরসভায় ঢুকতে কেনো ট্যাক্স দিতে হবে? তাহলে আলমডাঙ্গা পৌর এলাকা থেকে উপজেলার কোন গ্রামে যেতে হলেও কি সংশ্লিষ্ট সেই ইউনিয়ন পরিষদকে চাঁদা দিতে হবে? তিনি উপজেলার দরিদ্র এসব মানুষের অভিভাবক দাবি করে বলেন, অবিলম্বে এ টাকা আদায় বন্ধ না করলে তিনি উপজেলার সব দরিদ্র মানুষকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হবেন।


উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন শক্ত ভূমিকা গ্রহণের পরও দরিদ্র ভ্যানচালকদের নিকট থেকে টাকা আদায় বন্ধ হয়নি। এ নিয়ে আলমডাঙ্গা ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল রাতে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীরের সাথে দেখা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় উপজেলা চেয়ারম্যান ভ্যানচালকদের নিকট থেকে অর্থ আদায়ের বিরুদ্ধে তার অবস্থান পূর্ণব্যক্ত করেন। উপজেলা চেয়ারম্যানের বক্তব্য শুনে থানা অফিসার ইনচার্জ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সাথে আলোচনা করেন। পরে আপাতত ভ্যান-অটোচালকদের নিকট থেকে অর্থ আদায় বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন।


আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, পৌর মেয়র বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি ফিরে এলে তিনিসহ উপজেলা নির্বাহী অফিসার বসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবেন। পৌর মেয়রের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে, বিবাদমান বিষয়টি নিয়ে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের পরষ্পর বিরোধি অবস্থানের কারণে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কা থেকে আপাতত ভ্যান-অটো- আলমসাধু চালকদের নিকট থেকে অর্থ আদায় বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া, পৌর এলাকায় বাইরের ভ্যান-অটো-আলমসাধুর চালকদের নিইকট থেকে অর্থ আদায়ের ঘটনা সচেতন মানুষ কেউ সাপোর্ট করছেন না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১০ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১১ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১২ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১৫ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১৫ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।