লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে 'কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫'র উদ্বোধন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা সরকারি কলেজমাঠে ৮ দলের এ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ ও পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। যা অত্যন্ত ইতিবাচক। তারই ধারাবাহিকতায় কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভাল লাগছে। আমি কমিটিকে তাদের এই জাতীয় কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবঃ ডিজিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান শফি, ড. মহবুব ইসলাম, মহিতুর রহমান, আলমডাঙ্গা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ফজলুল হক শামীম, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন প্রমূখ।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান বলেন- কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনের কথা জেনে এবং আমার ছাত্রদেরকে উৎসাহিত করতে নতুন করে পিস করে দিতে পেরে আনন্দিত।


কলেজপাড়া কল্যাণ কমিটির ফাহমিদুর রহমান মুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা খন্দকার হাবিবুল করিম চনচল, মফিজ উদ্দিন মাষ্টার, সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান ডাবলু, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ক্রিড়া সম্পাদক ফরহাদুজ্জামান সোহাগ, মানোয়ার হোসেন, হাসিবুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, হাশেম আলী, সেলিম প্রমূখ। উল্লেখ্য টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২০০০০ টাকা ও রানার্সআপ দল পাবে ১৫০০০টাকা। কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫ আয়োজনে সহযোগিতা করছেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গার সকল এনজিও।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।