লগইন
আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ সাইফুল গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ সাইফুল গ্রেফতার

আলমডাঙ্গায় সেনাবাহিনী ও হাঁপানিয়া ক্যাম্প পুলিশ যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ টাকাসহ চিহ্নত মাদক সম্রাট চিৎলার সাইফুলকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করেছে ১ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা। ১৬ মে শুক্রবার দিনগত ভোররাতে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের হাউনিয়াপাড়ার মৃত আফসার বিশ^াসের ছেলে মাদক স¤্রাট সাইফুল ইসলাম (৪৬) দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে। সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার বড় বড় চালান নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে। সাইফুল ইসলাম ইয়াবা বহন করার জন্য ব্যবহার করে দুটি প্লাস্টিকের পাইপ। এই দুটি পাইপের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। ১৬ মে দিনগত গভীর রাতের সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানার হাঁপানিয়া ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়ের নগদ ৩ লাখ ৫৩ হাজার টাকা, মাদক আনা নেওয়ার কাজে ব্যবহৃত ২টি প্লাস্টিকের পাইপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।


আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। যেখানেই মাদক ব্যবসার তথ্য পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” স্থানীয়ভাবে পরিচিত ও আলোচিত এ মাদক ব্যবসায়ীর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

১ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৪ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৫ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৬ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৮ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৮ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৩ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।