লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

আলমডাঙ্গায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে আলমডাঙ্গা উপজেলার ২শ ৫০ জন জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। প্রধান উপদেষ্টার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই কম্বল বিতরণ করতে গিয়ে তিনি বলে, মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা জানি, চুয়াডাঙ্গা জেলার মানুষ প্রতিবছর শীত মৌসুমে একটু বেশি শীত অনুভব করে।


আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সেই প্রচেষ্টার একটি অংশ। আপনারা জানেন, একটি উষ্ণ কম্বল শুধু শীত নিবারণ করে না, এটি একজন মানুষের মনে আশা এবং উষ্ণতার বার্তা পৌঁছে দেয়।


আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতাই আমাদের সমাজকে আরও মানবিক এবং উন্নত করে তুলবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াসে আপনাদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া কম্বল তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।”


এই কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইমাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিক , বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুসা , বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পল্টু , বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের সি এ নাজমুল সাইহাম সহ উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।