লগইন
আলমডাঙ্গায় বোরো ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কর্তন  উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বোরো ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কর্তন উদ্বোধন

আলমডাঙ্গায় কৃষি যন্ত্রপাতির মাধ্যমে সমলয় চাষাবাদের উৎপাদিত বোরো ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। ১৪ মে বৃধবার বিকেলে উপজেলার ভোদুয়া গ্রামের মাঠে এ ধান কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা উদ্বোধন করা হয়। ভোদুয়া গ্রামের ৬৮জন কৃষক ১৫০ বিঘা জমিতে সমলয় ধান চাষবাদ করেন।


উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিার্বহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, উপজেলা পরিসংখ্যান তদন্তকালী মুফিজুল ইসলাম, কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন পালোয়ান, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ।

উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতির উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমালয়ে ধানচাষ করা কৃষকদের মধ্যে নিকবার আলী, সকিরদ্দিন, শরিফুল, ইউনুস মন্ডল, বদর উদ্দিন, আব্দুল কুদ্দুস, আমজেদ আলী, আনন্দ, কাজেম আলী উপসহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, আশরাফুল আলম, সোহেল রানা, রতœা খাতুন, মসলে উদ্দিন, হুমায়ন কবীর, শিহাব উদ্দিন প্রমুখ।


কৃষক আলম শাহ বলেন, যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে বোরো ধান রোপণ ও কর্তন করায় তাদের সময় ও শ্রম কম লেগেছে। ফলনও ভাল হয়েছে। ফলে আগামীতে আরও বেশি জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার পরিকল্পনা রয়েছে।


উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন বলেন, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ভোদুয়া গ্রামের ৬৮জন কৃষক ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হয়ে ছিল আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে নতুন দুয়ার খুলেছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহারের ফলে নতুন মাত্রা যোগ হয়েছে। কৃষকের ভোগান্তি ও খরচ কমেছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের কাছে পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। এ পদ্ধতিতে জমিতে সার ও বালাইনাশক প্রয়াগ করা হয় একই মাত্রা ও একই সময়ে। ফলে ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। এখানে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছে। এখন কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে ধান কর্তন করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় থাকা সব জমিতে একই সময়ে ধান বপন করা হয়েছে এবং একই সময় কাটা হচ্ছে। তিনি আরও বলেন, এখানে বিরি ধান ৯২ জাতের ধান রোপণ করা হয়েছিল। কৃষি যান্ত্রিকরণের যে সুফল, ইতোমধ্যেই কৃষকরা সেটি বুঝতে শিখেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

১২ মিনিট আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

১৩ মিনিট আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৪ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৭ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৮ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৯ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

১০ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

১১ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।