লগইন
আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র‌্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র‌্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্যদিয়ে আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও মুক্ত আড্ডা, কম্বল ও বিনাসুদে প্রতিবন্ধি ঋণের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ শ্লোগানে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের হলরুমে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, সমাজসেবা এমন একটি মহান দায়িত্ব, যা আমাদের দেশ ও সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করে। আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নত করতে কাজ করতে পারি। সমাজসেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই পারে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সমান সুযোগ এবং মর্যাদা প্রদান করতে। তিনি সকলকে আহ্বান করে বলেন, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, নিজের অবস্থান থেকে সমাজসেবার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আজকের এই দিনটি সমাজসেবার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।


বিশেষ অতিথি ছিলেন এসএম মাহমুদুল হক, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহিন শাহীদ, ছাত্র সমন্বয়ক কামরুল হাসান কাজল, আরাফাত হোসেন, রাকিব মাহমুদ, মিরাজ, মুন্না, আল ইমরান, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সালমা খাতুন, শামীমা নাছরিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ইউনুস আলী, ইউনিয়ন সমাজকর্মী খোদাবকস্, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রুমা খাতুন, কারিগরি প্রশিক্ষক শারমিন সুলতানা, শামীম আলী প্রমুখ।

পরে এতিম বাচ্চাদের মাঝে কম্বল বিতরন, প্রতিবন্ধি দুজন নারীকে বিনা সুদে ঋণের চেক ও একটি হুইল চেয়ার বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫৪ মিনিট আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫৫ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

১ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

২ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।