লগইন
আলমডাঙ্গায় চুরি প্রতিরোধের লক্ষ্যে  ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চুরি প্রতিরোধের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার

আলমডাঙ্গা শহরের চুরি প্রতিরোধের লক্ষ্যে শহরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম- সেবা)। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে তিনি শহরের চারতলার মোড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় করেন।


এসময় তিনি বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন শহরে চুরি সংক্রান্ত অপরাধের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা সচেতন এবং দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের মূল লক্ষ্য হলো শহরের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম নিশ্চিত করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একটি কমিউনিটি নজরদারি দল গঠন করতে হবে। আপনার শহরে বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে দ্রæত পুলিশকে জানাতে হটলাইন চালু করা হয়েছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতা ছাড়া এটি সফল করা সম্ভব নয়। আপনারা যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখতে পান, দয়া করে আপনার নিকটস্থ থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। তাহলে সবাই মিলেই আমরা একটি নিরাপদ আলমডাঙ্গা গড়ে তুলতে পারব।


উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পুলিশ পরির্দশক অপারেশন আজগর আলী, বিশিষ্ট ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সভাপতি মকবুুুুুুুুুুুুুুুুুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মোল্লা অপু, আলমডাঙ্গা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ চৌধুরী, সাধারন সম্পাদক হাজী আব্দুল জলিল, জুয়েলার্স ব্যবসায়ী ওমর শেখ, প্রশান্ত কুমার, প্রসাদ কুমার, নিমাই রায়, দিপক, মাধবসহ সোনাপট্টি ব্যবসায়ীরা ও হার্ডওয়ার ব্যবসায়ীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৫৬ মিনিট আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৫৬ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

১ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

২ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।