লগইন
আলমডাঙ্গার সাব- রেজিষ্টি অফিসের দলিল লেখক সুন্নত মহুরী আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ১০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সাব- রেজিষ্টি অফিসের দলিল লেখক সুন্নত মহুরী আর নেই

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আলমডাঙ্গার সাংবাদিক গোলাম সরোয়ার সদুর পিতা সাব- রেজিষ্টি অফিসের দলিল লেখক সুন্নত মহুরী আর নেই (ইন্না ইল্লাহি……রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি বাড়িতে স্ট্রোক করলে কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের পশ্চিমপাড়ার মরহুম নিয়ামত আলীর গাইনের ছেলে সুন্নত আলী ৮ ভাইবোনের মধ্যে ৩য় ছিলেন। প্রায় ৪৮ বছর ধরে আলমডাঙ্গা সাব- রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন। দীর্ঘ বছর ধরে তিনি আলমডাঙ্গা পৌর শহরের কোটপাড়ায় বসবাস করতেন। সুন্নত মহুরি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ার ক্লিনিকে নেয়া হয়। ওই রাতেই কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। ডাক্তার জানান তিনি স্ট্রোক করেছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ভাই, এক বোন, ২ স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য গুণ গ্রহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর প্রাগপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


মরহুমের নামাজে জানাজায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিথা ও নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থিরসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন বড় ছেলে সাংবাদিক গোলাম সরোয়ার সদু।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৬ মিনিট আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৬ মিনিট আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

২৪ মিনিট আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

১ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

২ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

২ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।