লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার রামদিয়ার আহমেদ শরীফ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

আলমডাঙ্গায় আহমেদ শরিফ ওরফে ছোট বুড়োকে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি শিপন ও রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় আলমডাঙ্গা-ইবি থানার সংযোগ জামজামি ব্র্রীজ এলাকা থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে।


গত ২৩ ডিসেম্বর রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।


গ্রেফতারকৃত আসামী শিপন(১৮) উপজেলার রামদিয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে ও রাকিব(২১) একই গ্রামের মাছেম আলীর ছেলে। তারা আহমেদ শরীফ হত্যা মামলার ২৯ ও ৩০ নং আসামী।


জানা যায়, উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের আহমেদ শরিফ ওরফে বুড়োকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। ২২ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটায়। নিহত শরীফ ওরফে বুড়ো রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। এ সময় আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। তাছাড়া, প্রতিপক্ষেরও ৫ জন আহত হয়েছে।


আহতরা হলেন- একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩), খয়বার আলীর ছেলে পল্টু আহম্মেদ।


প্রতিপক্ষের আহত ৫ জন হলেন - মৃত মঙ্গল হোসেনের ছেলে ফরিদ মন্ডল (৭০), আমির জোয়ার্দ্দারের ছেলে জমির জোয়ার্দ্দার (৪২), মন্ডলের ছেলে মঙ্গল (৩৫), রয়জদ্দীনের ছেলে রকি (২৪) ও ইবাদত মন্ডলের ছেলে মহাসিন (৪৬)।


২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্ব্ েএসআই কাজী সামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জামজামি বাজারের ইবি থানা সংলগ্ন ব্রিজের উপর থেকে হত্যা মামলার ২৯ ও ৩০ নং আসামী শিপন ও রাকিবকে গ্রেফতার করে।
স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার রাম দিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দ্দার গ্রুপের সাথে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ রয়েছে। আনসার আলী গ্রুপ বিএনপি ও পল্টু- হালিম গ্রæপের লোকজন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।


গত ৫ আগস্ট দেশে পরিবর্তিত পরিস্থিতির পর ৬ আগস্ট পল্টু -হালিম গ্রুপের সাথে আনসার আলী গ্রুপের কয়েক দফা হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিল। এরই এক পর্যায়ে গত রোববার সন্ধ্যায় আহমেদ শরীফ ওরফে ছোট বুড়োসহ কয়েক জনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে প্রতিপক্ষ আনসার জোয়ার্দ্দার গ্রুপের লোকজন আতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফ ওরফে ছোট বুড়োকে হত্যা করে। একই সময় তাদের পক্ষের পল্টু, আলিম, সেলিম ও সোয়েব আহত হন।


এলাকাসূত্রে জানা যায়, গত সোয়া এক যুগ ধরে আওয়ামীলীগের শাসনামলে বিএনপি সমর্থকরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। শুধু আওয়ামী লীগের লোক নিজেরাই নির্যাতন করেনি, প্রশাসন দিয়েও নির্যাতন করিয়েছে। জমি, বাওড় ও মাছের ব্যবসা দখল করে নিয়েছিল। বিএনপি পন্থীদের জন্য গ্রামে শ্বাস্রুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। কয়েক মাস আগে বিএনপি নেতা আনসার আলীর ভাতিজা মাছেম আলীকে নিহত আহমেদ গং পিটিয়ে হাত-পা ভেঙ্গে মৃতপ্রায় অবস্থায় ফেলে রাখে। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সমর্থকেরা সুবিধাজনক অবস্থায়। এই অবস্থায় রবিবার তারা সংগঠিত হয়ে প্রতিপক্ষ আহমেদকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নিহত আহমেদ শরীফের বড়ভাই গোলাম রসুল হত্যা মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা ও ইবি থানা সংলগ্ন জামজামি বাজারের ব্রিজের উপর থেকে শিপন ও রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।