লগইন
অবৈধ ভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জুন, ২০২১ | ১২:০০ রাত ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অবৈধ ভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সরকারী ভাবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বৈধ পারাপার বন্ধ থাকলেও অবৈধ ভাবে মানুষ পারাপার থেমে নেই। প্রতিদিন অবাধে মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকার বেশ কিছু গ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন হাসাদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় উল্লেখ করেন, বুধবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাংগা জেলার জীবনগর থানার হাসাদাহ বাসষ্ট্যান্ড থেকে ৫ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে মোঃ আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদ এর স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মোঃ আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩), পীরগাছা গ্রামের মুনসুর আহমেদের ছেলে মোঃ সেলিম (৩৩) ও পারাপারের সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)।

এদিকে মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে কুমিল্লার বাঁশগাড়ি গ্রামের মুকুলের স্ত্রী জলি খাতুনকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

৪৮ মিনিট আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

৪৮ মিনিট আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

৫২ মিনিট আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

১ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১ ঘন্টা আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৬ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৭ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৭ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৮ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৮ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।