লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
হরিনাকুন্ডুর কাদিখালী পুর্বপাড়া গ্রামে ঐতিহ্যবাহী সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাদিখালী পুর্বপাড়া গ্রামে এতিহ্যবাহী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত চলে সাধুসঙ্গ অনুষ্ঠান। সুদীর্ঘ ৩০ বছর যাবৎ কাদিখালী পুর্বপাড়া গ্রামের মৃত.শাহাদৎ মন্ডলের ছেলে বাদল ফকিরের বাড়িতে সাধুসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

সেমোতাবেক ১লা এপ্রিল বৃহস্পতিবার বাদল ফকির (৪৯) এর বাড়িতে সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠান শুরু হয়। ২রা এপ্রিল শুক্রবার বিকালে পূর্ণ সেবা দিয়ে সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হয় প্রায় চারশত সাধু ও তাদের ভক্তবৃন্দ। এসব সাধু ও তাদের ভক্তবৃন্দের জন্য নিজ খরচে খাবারের আয়োজন করেন বাদল ফকির। বাদল ফকির বলেন অন্যান্য বছরের মত এবার করেনাকালীন সমস্যার কারনে আরো অনেক সাধুগুরু ও ভক্তবৃন্দ সাধুসঙ্গ অনুষ্ঠানে আসতে পারিনি। তাই সাধুসঙ্গ অনুষ্ঠানটি ঠিকমত জাকজমক করতে পারিনি।

বিভিন্ন স্থান থেকে আগত সাধু ও ভক্তবৃন্দের অভিনন্দন জানিয়ে আগামিতে সাধুসঙ্গ অনুষ্ঠানটি আরো জাকজমকপূর্ণ করা হবে বলে তিনি আশাব্যাক্ত করেন। এপ্রসঙ্গে ঝিনাইদহ কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন উক্ত সাধুসঙ্গ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু ও তাদের ভক্তবৃন্দের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কষ্ট করে এস অনুষ্ঠানটি মহিমাম্বিত করে তুলেছেন এজন্যে আপনাদের অনেক ধন্যবাদ।

তাছাড়া করোনা ভাইরাস সমস্যার কারনে সীমিত পরিসরে অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে বলে আমি দুঃখিত। ঝিনাইদহের পাগলাকানায় এলাকা থেকে আলোচিত বাউল শিল্পী রাফেজা বেগম সারা দেশের সাধুগুরু ও ভক্তবৃন্দের দিকে সরকারের নজর দেওয়া উচিত। তারা দেশের শিল্প। সাধুগুরু ও ভক্তবৃন্দ মিলনের কেন্দ্রবিন্দর নাম সাধুসঙ্গ। তাই সাধুসঙ্গ নামক ঐতিহ্য ও শিল্পকে বাঁচিয়ে রাথতে সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন এই গুনী শিল্পী রাফেজা বেগম। এদিকে গ্রামের আপামর জনসাধারণের সহযোগিতায় সাধুসঙ্গ অনুষ্ঠানে আলোচনা সভা ও লালন সংগীত পরিবেশিত হয় রাতভর।

এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হয় প্রায় চারশত সাধু ও তাদের ভক্তবৃন্দ বিদায় বেলায় অশ্রæসিক্ত নয়নে বলেন, সাধুদের সব কিছুর মুলে রয়েছে গুরু ভক্তি। গুরুকে ভজেই সর্বদা তারা পরমত্মার সন্ধান করে ফেরে। সমাজের অসঙ্গতি, সা¤প্রদায়িকতা, মানুষে মানুষে অযথা হানাহানি দূর করে চিরন্তন মানবধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সাঁইজি লালন ফকির। সাঁইজি তার পদাবলী ও বাণীতে মানুষকে প্রকৃত শুদ্ধ মানুষ হওয়ার আহবান জানিয়েছেন। তাই এই সাধুসঙ্গ উৎসব কেবল উৎসব নয় এখান থেকে লালনের এসব শিক্ষা ও মানবপ্রেম ছড়িয়ে দেবেন দেশব্যাপী।

সাধুসঙ্গ আয়োজনে অন্যান্যবারের মত এবারও উৎসুক দর্শনাথীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। ঘুরে ফিরে কেবল সাধুগুরু ও বাউলদেরই চোখে পড়ে। দর্শনার্থীদের সমাগম থাকায় কাদিখালী গ্রামে দোকান স্টলগুলোতে সারাক্ষনই ভীড় দেখা গেছে। উল্লেখ্য, উক্ত সাধুসঙ্গ অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সাধুগুরু ও ঝিনাইদহের বিখ্যাত বাউল শিল্পী মতলেব ফকির।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।