লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে জরিমানা


শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। ৩ এপ্রিল শনিবার আলমডাঙ্গা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।

দন্ডিতরা হলেন, উপজেলার ডাউকি গ্রামের আনোয়ার হোসেন, একউ গ্রামের বাদশা আলী, ছয়ঘরিয়ার সোহেল সাহা, জামজামির সাইফুল ইসলাম, আলমডাঙ্গার বাবুপাড়ার তোতা মিয়া, নারায়নপুরের নজির উদ্দিন, আানন্দধামের নিজাম উদ্দিন, ফরিদপুরের আলমগীর হোসেন, বেনিপাড়ার সাইদুল ইসলাম।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি জানান, শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই পজিটিভ ফলাফল আসছে। এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা অবশ্য প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি বেশ কিছু কৌশল ও কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে।

যারা মাস্ক পরিধান না করে ঘরের বাইরে বের হবে তাদের জেল-জরিমানা এমনকি কারাদÐ হতে পারে। ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা হতে পারে, গণপরিবহন, যানবাহন, মোটরসাইকেল জব্দ করা হবে। এক কথায়, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।