লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
লকডাউনের প্রথম দিনেই আলমডাঙ্গায় গার্মেন্টস ব্যবসায়ীদের বিক্ষোভ : ব্যবসায়ী ও প্রশাসন মুখোমুখি


লকডাউনের প্রথম দিনেই আলমডাঙ্গায় গার্মেন্টস ব্যবসায়ী ও প্রশাসন মুখোমুখি অবস্থান নেয়। ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে দৃড় অবস্থান গ্রহণ করে। পরে প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বুঝিয়ে শান্ত করেন।


৫ এপ্রিল লকডাউনের প্রথম দিন বেলা ১১টার দিকে আলমডাঙ্গার গার্মেন্টস্পট্টির বৃহত্তর গার্মেন্টস ও কাপড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে ব্যবসায়ীরা লকডাউনের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ব্যবসায়ীরা লাকডাউন উপেক্ষা করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার সিদ্ধান্ত নেন।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ঘটনাস্থলে উপস্থিত হন। সে সময় উত্তেজিত ব্যবসায়ীরা লকডাউন না মানার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। প্রশাসনের কর্মকর্তারা অবস্থান শান্ত করার চেষ্টা করেন।


বৃহত্তর কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রমজানের বেশ পূর্বেই ঈদের বেচাবিক্রির জন্য তারা কাপড় ও পোষাক সংগ্রহ করে থাকেন। এ বছরও বেশ আগেভাগেই লাখ লাখ টাকার মাল সংগ্রহ করেছেন। এখন লকডাউন দেওয়া হলে সেগুলি বিক্রি করবেন কবে। কারণ সিটকাপড় ও শাড়ি এখনই বেশি বিক্রি হয়ে থাকে। আগে ভাগে ক্রেতারা কেনেন তৈরির ঝামেলা আছে বলেই। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে রাখার দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা নানা শ্লোগান দিতে থাকেন। তারা বলতে থাকেন – যদি হাজার হাজার শ্রমিক নিয়ে শিল্প কারখানা চলতে অসুবিধা না থাকে, তাহলে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখতে পারবেন না কেন?


এ সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ব্যবসায়ীদের দাবির কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়ে দেন। তিনি বলেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অপেক্ষা করার কোন সুযোগ নেই।

এ সময় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীরও সকল ব্যবসায়ীকে করোনা ভাইরাস সংক্রমণের মহাবিপদের বাস্তবতাকে উপলব্ধি করে লকডাউনের সরকারি সিদ্ধান্ত মেনে নিতে অনুরোধ করেন। শেষে ব্যবসায়ীরা শান্ত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।