লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত আহত -১

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা দরবেশপুর গ্রামে প্রধান সড়কে মাইক্রোবাস কে অতিক্রম করতে গিয়ে বাঁশ বোঝায় অবৈধ যান আলগামনের মুখোমুখি এক সড়ক দুর্ঘটনায় বাঁশ বিদ্ধ হয়ে রিপন আলী (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মামুন (২১) নামের অপর এক যুবক। নিহত রিপন মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং আহত মামুন একই গ্রামের ভুটলের ছেলে।দূর্ঘটনায় মামুনের ডান পা ও বুকের ডান পাশের কাঠি ভেঙ্গে গেছে।

জানা গেছে, রিপন ও মামুন মোটরসাইকেল যোগে কোমরপুর থেকে চুয়াডাঙ্গা যাবার পথে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে অপর দিকে আসা বাঁশববোঝায় একটি আলগামনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ বাধে।

এ সময় রিপন সরাসরি আলগামনে থাকা বাঁশ তার বুকের বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাঁশ বৃদ্ধ অবস্থায় বাঁশ কেটে তাকে উদ্ধার করে এবং অংশ বিশেষ বাঁশসহ তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

নিহত রিপন এর পিতা আব্দুল হাকিম জানান, দুইদিন পূর্বে রিপনকে মোটরসাইকেলটি কিনে দেয়া হয়েছিল। শুক্রবার দুপুরের দিকে তার বন্ধু মামুন কে নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

এলাকাবাসী জানিয়েছেন, দ্রুতগতিসম্পন্ন মোটরসাইকেল চালক রিপন একটি মাইক্রোবাস কে ওভারটেক করার পরপরই সামনে পড়ে যায় বাঁশ বোঝায় আলগামন, এ সে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। ওই সময় একটি বাঁশ তার বুকে বিদ্ধ হয়।

পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা বাঁশ কেটে তাকে উদ্ধার করে। মামুনের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব‍্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।