লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
মাঠের ফসল বাড়িতে নেওয়ার জন্য রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান রুন্নু


শরিফুল ইসলাম রোকনঃ খাস জমি উদ্ধার করে মাঠের ফসল বাড়িতে নেওয়ার জন্য ২ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু। আলমডাঙ্গার কাবিলনগর-তিওরবিলার ভেতরের মরা ভাটুই নদী তীরের মাঠে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে।


জানা যায়, উপজেলার প্রত্যন্ত গ্রাম কাবিলনগর ও তিওরবিলা গ্রামের ভেতর দিয়ে এক সময় বয়ে যেত খরস্রোতা ভাটুই নদী। কালক্রমে সে নদী স্রোত হারিয়ে মরে যায়। বর্তমানে মরা ভাটুই নদীর দুই তীর ফসলিল আবহ। কয়েকশ কৃষক জমি চাষ করে ফসল ফলাই।


নদী মরে গেলেও এ মাঠ খালের মত এখন জলজ মাঠে পরিণত হয়েছে। এ মাঠের ফসল ঘরে তোলার জন্য কোন রাস্তা নেই। ফলে ফসল ঘরে তুলতে দুই গ্রামের কয়েক হাজার কৃষকের কষ্টের সীমা থাকে না। এ কষ্ট বহু গুণ বেড়ে যায় বর্ষাকালে। ফলে এলাকাবাসী ওই মাঠের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করে দিতে ইউপি চেয়ারম্যানের নিকট দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। সেই দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু মাঠের খাস জমি উদ্ধার করে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। গতকাল ৮ এপ্রিল তিনি এলাকাবাসীর কাঙ্খিত রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

কাবিলনগর গ্রামের কৃষক হবিবার রহমান বলেন, গ্রামের নিচে পর পর দুইটা বিল আছে। বর্ষাকালে পানি থৈ থৈ করে। গ্রাম থেকে বেশ ২/৩ কিলোমিটার দূরে ফসলের মাঠ। বর্ষাকালে মাঠ থেকে প্রতিটা কৃষকের তার জমির ফসল বাড়িতে আসনে কষ্টের শেষ থাকে না। ভাটই নদীর তীর দিয়ে রাস্তাটা হলে গ্রামের মানুষের উপকার হবে।


এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু বলেন, দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই মাঠের ফসল ঘরে তোলার জন্য রাস্তা নির্মাণের। আজ সেই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হল। আশা করি আগামি বাজেটেই এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই রাস্তা নির্মাণ সম্পন্ন হলে কয়েকটি গ্রামের কয়েক হাজার কৃষক ভীষণভাবে উপকৃত হবেন।


এসময় দুই গ্রামের শত শত কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।