মশার তাড়ানোর সাজালের আগুনে ঝলসে গেছে কুমারীর কৃষকের দুটি গরু
মশা তাড়ানোর জন্য দেওয়া ধোয়া সাজালের সৃষ্ট আগুনে পুড়েছে আলমডাঙ্গার কুমারী গ্রামের কৃষকের দুটি গরু। মোটাতাজা করা দুটি গরুই আগুনে ঝলসে যাওয়ায় কৃষক আব্দুল হামিদ এখন অসহায় হয়ে পড়েছেন।
জানা যায়, আলমডাঙ্গার কুমারী গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে কৃষক আব্দুল হামিদ দুটি গরু কিনে মোটাতাজা করে আসছিলেন। অন্যান্য দিনের মত ৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তিনি গোয়াল ঘরে ধোয়া দিয়ে মশা তাড়ানোর জন্য সাজাল জ্বেলেছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাজাল থেকে সৃষ্ট আগুনে গোয়াল ঘর পুড়ে ভস্মিভূত হয়। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে ঝলসে গেছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের যায় দুটি গরুই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে