লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, গবেষক ও বক্তা সম্রাট গোলাম আহমাদ মোর্তজা আর নেই

পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, গবেষক ও বক্তা সম্রাট গোলাম আহমাদ মোর্তজা ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৩টা ৩৫ এ কলকাতার জিডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৮ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারিতে জন্মগ্রহণ করেন গোলাম মোর্তজা। মৃত্যুকালে বর্ষীয়ান এই ইতিহাসবিদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৬ পুত্র ও এক কন্যা, দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশেও সমানভাবে সমাদৃত ছিলেন প্রতিথযশা ইতিহাসবিদ গোলাম মোর্তজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে তিনি কলকাতার জিডি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। গতকাল সন্ধ্যায় তিনি সুস্থভাবে সবার সঙ্গে কথাবার্তা বলেন বলে জানা যায়। কিন্তু পরে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

গোলাম আহমাদ মোর্তজা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তাঁর ইতিহাস গবেষণা বিশেষ করে চেপে রাখা ইতিহাস, একসময়ে গোটা বাংলাজুড়ে ঝড় তুলেছিল। তিনি পবিত্র কুরানের আনুবাদও করেন। তিনি একদিকে ছিলেন যেমন সুবক্তা সুলেখক তেমনি ছিলেন সফল সমাজ কর্মী। তাঁর একান্ত উদ্যোগে মেমারিতে গড়ে ওঠে মদিনাতুল উলুম এবং মামুন ন্যাশনাল স্কুল। তিনি প্রথাগত শিক্ষার ঊর্ধ্বে উঠে কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মাদ্রাসাতেও তিনি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার সকাল হতে হতেই মোর্তজা সাহেবের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে পশ্চিমবঙ্গসহ এপাড় বাংলা জুড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।