লগইন
নমুনা পরীক্ষায় ৩ গুণ এগিয়ে কুষ্টিয়াঃ আক্রান্তের হার চুয়াডাঙ্গা জেলায় অধিক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জুলাই, ২০২০ | ০৬:০০ বিকাল ১৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নমুনা পরীক্ষায় ৩ গুণ এগিয়ে কুষ্টিয়াঃ আক্রান্তের হার চুয়াডাঙ্গা জেলায় অধিক


করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ৩ গুণ এগিয়ে কুষ্টিয়া জেলা। অথচ আক্রান্তের হার চুয়াডাঙ্গা জেলায় অধিক। নমুনা পরীক্ষার রিপোর্ট প্রদানের ক্ষেত্রেও কুষ্টিয়ার পিসি আর ল্যাবের বিরুদ্ধে চুয়াডাঙ্গাবাসির রয়েছে অভিযোগ।


জানা যায়, চুয়াডাঙ্গা জেলায় আজ ২৮ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২৮৫ জনের। পক্ষান্তরে কুষ্টিয়া জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬১০ জনের। যা চুয়াডাঙ্গা জেলার তুলনায় প্রায় ৩ গুণ বেশি। যদিও কুষ্টিয়া জেলার জনসংখ্যা চুয়াডাঙ্গা জেলার তুলনায় বেশি। তবে ৩ গুণ নয়। চুয়াডাঙ্গা জেলায় নমুনা পরীক্ষার মোট রেজাল্ট এসেছে ২৯৫৩টি, পক্ষান্তরে কুষ্টিয়া জেলায় নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে ৯৫৩টি। চুয়াডাঙ্গায় নমুনা সংগ্রহের বিবেচনায় রিপোর্ট প্রাপ্তির হার প্রায় ৯০ ভাগ, পক্ষান্তরে কুষ্টিয়ায় এই হার শতকরা ৯৪ ভাগ।


চুয়াডাঙ্গা জেলার স্বাস্থবিভাগের অনেকে অভিযোগ করেছেন যে, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে চুয়াডাঙ্গার প্রায় পৌণে ২০০টি নমুনা পড়ে আছে। আলমডাঙ্গা উপজেলার ৫০টির অধিক নমুনা সব সময়ই বকেয়া থেকে যায়। এ ব্যাপারে কুষ্টিয়ার পিসি আর ল্যাবের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনেকে বলেছেন, কুষ্টিয়া পিসি আর ল্যাব কুষ্টিয়া, ঝিনাইদহ কিংবা মেহেরপুর জেলাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে চুয়াডাঙ্গা জেলাকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না।


চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫৫ জন। পক্ষান্তরে কুষ্টিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪২২ জন। চুয়াডাঙ্গা জেলায় নমুনা সংগ্রহের বিপরীতে আক্রান্তের শতকরা হার প্রায় ১৭ ভাগ। অন্যদিকে, কুষ্টিয়া জেলায় নমুনা সংগ্রহের বিপরীতে আক্রান্তের শতকরা হার প্রায় ১৫ ভাগ।


চুয়াডাঙ্গা জেলার ওয়াকিবহাল মহলের অপ্নেকে অভিযোগ করে বলেছেন, চুয়াডাঙ্গা জেলার করোনা পরীক্ষার ক্ষেত্রে কুষ্টিয়া পিসি আর ল্যাবে জট সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে ৪/৫ দিন আগে নমুনা দিয়েও রিপোর্ট পাওয়া যায়নি। এতে চুয়াডাঙ্গা জেলাবাসি আতঙ্কের মধ্যে দিন পার করছে। নমুনার রিপোর্ট বিলম্বে আসার সুযোগে করোনা আক্রান্তের পরিবারের মানুষ বিনা বাঁধায় অবাধে সর্বত্র ঘুরছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।