লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
দরিদ্র পরিবারের সন্তান রুহানীর মেডিকেল ভর্তি হওয়ার দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রুহানী আক্তারের মেডিকেল ভর্তি হওয়ার স্বপ্ন পুরণ হচ্ছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু তার ভর্তির দায়িত্ব নিয়েছেন। ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় রুহানী আক্তার। ছোট বেলা থেকেই ইচ্ছে ডাক্তার হবে। মেধাবী হওয়ার কারনে পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তিও পায় সে। মেধার বলে ময়মনসিং মেডিক্যালে চান্স পেয়েছে রুহানী। কিন্তু পরিবারের সামার্থ্য নেই তার পড়ালেখা করানোর।

রুহানীর ব্যাপারে জানতে পেরে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু দাঁড়ান তার পাশে। মঙ্গলবার রুহানীকে তার দপ্তরে ডেকে পড়ালেখা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন সাইদুল করিম মিন্টু। কোটচাদপুর উপজেলার কুশনা গ্রামের রুহুল আমীনের মেয়ে হচ্ছে রুহানী আক্তার। রুহানীর শিক্ষিকা আসমা খাতুন জানান, সে ছোট বেলা থেকেইে মেধাবী। রুহানী উপস্থিত বক্তুতায় খুলনা বিভাগে তৃতীয় হয়েছে। এছাড়া স্কুলে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায়, বক্তৃতায়, কবিতা আবৃতি সহ হাতের লেখায় পারদর্শী। আমারা সাধ্যমতো চেষ্টা করেছি ওর পাশে থাকার রুহানী আক্তার জানান, আমার দাদী ২০০৩ সালে অপারেশন থিয়েটারে মারা যান।

সেই গল্প পরিবারের মুখে শুনে আমি ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। মেরিট লিষ্টে সারা বাংলাদেশের মধ্যে ৮৮০ সিরিয়ালে রয়েছি। তিনি আরো বলেন, আমার স্বপ্ন ডাক্তার হয়ে সেবা করবো। আমার মা, বোন ও শিক্ষকদের অনুপ্রেরনাতেই আজ আমি এখানে আসতে পেরেছি। ঝিনাইদহ মেয়রের এমন সাহযোগীতা কথা আমি কোনদিনও ভুলবো না। আমি ও আমার পরিবার তার কাছে কৃতজ্ঞ। ঝিনাইদহ মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, সমাজের পিছিয়ে পড়াদের সাহায্য করা আমার একান্ত ইচ্ছা। আমি রুহানীর মেডিক্যাল ভর্তি থেকে শুরু করে বই কেনা এমনকি হলে থাকার সিটের ব্যবস্থাও করে দেব। আর ঝিনাইদহ পর্যন্ত আসা যাওয়ার ফ্রী গাড়ী সেবা পাবে সে। তবে বর্তমানে ২০ হাজার টাকা আপাতত ভর্তির জন্য তাকে দেওয়া হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।