লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে পাওনা টাকা আদায় করতে গিয়ে গ্যাঁড়াকলে গ্যারেজ ব্যবসায়ী!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের সদর উপজেলার গান্নায় পাওনা টাকা আদায় করতে এসে গ্যাঁড়াকলে পড়েন এক গ্যারেজ ব্যবসায়ী। পাওনা টাকা আদায় করতে এসে উলটো তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে নারী কেলেংকারীতে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে গান্না গ্রামের একদল ছিনতাইকারী ও বখাটে যুবক। পরে পুলিশ এসে টাকা ও ব্যবসায়ীকে উদ্ধার করে। সন্টু নামের ঐ গ্যারাজ ব্যবসায়ী চুয়াডাঙ্গা সদরের দশমাইল বাজারে আলমসাধু গাড়ি তৈরি করেন। জানাগেছে, গান্না গ্রামের আজগারের ছেলে উজির আলী সন্টুর দশ মাইল বাজারের গ্যারাজ থেকে একটি আলমসাধু কিনে নিয়ে আসেন বাকী টাকায়।

মাসে মাসে টাকা পরিশোধ করে আসছিল উজির। এখনো ৩ হাজার টাকা বাকি রয়েছে যা আদায় করতে আসেন গ্যারাজ মালিক সন্টু। প্রত্যক্ষদর্শী গান্না পূর্ব পাড়ার বাসিন্দারা জানান, সোমবার বিকালে গান্না পূর্বপাড়ায় উজিরের বাড়িতে যেয়ে সন্টু দেখতে পায় উজির বাড়িতে নেই। সে টাকার চাপ দিলে উজিরের স্ত্রী কৌশল করে তার সাথে অবৈধ সম্পর্কের নাম করে গ্রামের বখাটে সাগর, জনি, ফারুক, মামুন, আমিন ও রেজাউলকে ডেকে এনে সন্টুকে আটকে ফেলে। এসময় সন্টুর কাছে থাকা নগদ ৪৩ হাজার ৫০০ টাকা কেড়ে নেয় সাগরসহ এই বখাটেরা। ব্যবসায়ী সন্টুকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ব্যপক মারধর করে বলে জানিয়েছেন গ্রামবাসী। টাকা কেড়ে নিয়ে ছেড়ে দিলে সে মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে গান্না বাজার ফুলমার্কেটের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কাছে আশ্রয় নেয়।

খবর পেয়ে বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল আলম রাতে গিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই সিরাজুল আলম জানান, গতকাল রাতে আমি খবর পেলাম সন্টু নামের এক ব্যবসায়ী গান্না গ্রামের উজিরের বাড়িতে পাওনা টাকা আদায় করতে আসে। গান্না গ্রামের কিছু বখাটে উলটো তার কাছে থাকা নগদ ৪৩ হাজার ৫০০ টাকা কেড়ে নিয়েছে। খবর পেয়ে আমি গান্না বাজারের ফুলব্যবসায়ী নজরুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও আলতাফ হোসেনকে সাথে নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে তার হাতে টাকা বুঝিয়ে দিই। এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন এসআই সিরাজুল আলম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।