লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় ও কালীগঞ্জে নলডাঙ্গায় দোকান মালিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- লক ডাউনের প্রতিবাদ ও দোকান খোলা রাখার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় শৈলকুপা শহরে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়।

এদিকে জেলা শহরে কিছুটা লক ডাউন মানলেও উপজেলা শহরে মানুষ করোনা প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা মানা হচ্ছে না। হাট বাজার গুলোতে ভিড় করে চলছে কেনাবেচা নিরাপদ দূরত্বের বালাই নেই এমনকি অনেকে মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না। এদিকে কালীগঞ্জ উপজেলায় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নলডাঙ্গা দোকান ব্যবসায়ীরা। নলডাঙ্গা বাজারের পুলিশ ক্যাম্পের সামনে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ব্যবসায়ীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে।

এ সময় তারা লকডাউন মানিনা মানব না বলে বিক্ষোভ করতে থাকে। ব্যবসায়ীদের অবরোধে মুল সড়কে যানযটের সৃস্টি হয়। পরে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি ও বাজার কমিটির ব্যবসায়ী নেতাদের সাথে রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে বাজার কমিটির জাকির হোসেন পান্নু,সামসুল ইসলাম, আশরাফুল ইসলাম,মুজিবুল হক,কাচামাল হাটার সিদ্দিক ও ইজ্জেদদার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। নলডাঙ্গা ক্যাম্পের আইসি মনিরুল ইসলাম জানান, সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আমি সরকারি বিধী উপেক্ষা করে দোকান খোলার অনুমতি দিতে পারি না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।