লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চোরাই গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় আলমডাঙ্গায় আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের ৬ সদস্য আটক

চোরাই গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে। এ সময় ৩টি চোরাই গরুসহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল ভোরে পুলিশ মুন্সিগঞ্জ রেলগেট আটকে কৌশলে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন - আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের নজরুল ইসলা‌মের ছে‌লে ফারুক(৪০) হোসেন, নাগদা গ্রামের ওসমান বিশ্বা‌সের ছে‌লে বিল্পব হোসেন(২৯) কাবিলনগর গ্রামের মৃত জ‌লিল মন্ড‌লের ছে‌লে জকিম উদ্দিন(৫০), দামুড়হুদা উপজেলা দামুড়হুদা গ্রা‌মের আব্দুল কুদ্দু‌সের ছে‌লে শাহিন আলি (৩৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের মস‌লেম আলীর ছে‌লে আলিম হোসেন (২৭) ও মোমিনপুর গ্রামের মুকুল আলীর ছে‌লে সোহাগ আলি (২৩)।

জানা যায়, আটক আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের সদস্যরা কুষ্টিয়া বটতলা এলাকা থেকে ট্রাকযোগে গরু চুরি করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আ‌মিনুল হক, এসআই কামরুল ইসলাম, এসআই সুফল কুমার বিশ্বাস, এএসআই কামরুজ্জামান, এএসআই খা‌লিদ সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় বুধবার ভোরে অবস্থান নেয়।

পুলিশ একটি ট্রাককে দাঁড়াতে সিগনাল দিলে গরু চোরচক্র ট্রাক নি‌য়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় রেলগেটের গেট ফেলে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাক থেকে তিনটি চোরাই গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় ৬ গরু চোরকে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, আন্ত:জেলা চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ট্রাকযোগে গরু চুরি করে আস‌ছিল। এ চোরচ‌ক্রের অন্য সদস্য‌দের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক গরুগুলো কুষ্টিয়া থেকে চুরি করে নি‌য়ে যা‌চ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।