লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
গ্রেফতার ৫ জন ছাড়াও কয়েকজনের নাম প্রকাশঃ জড়িতরা আন্তজেলা মাদকব্যবসায় জড়িত

আলমডাঙ্গায় শিশু অপহরণ মামলায় গ্রেফতার ৫ আসামির মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। নিজেদেরকে শিশু অপহরণের সাথে সম্পৃক্ত করে চুয়াড়াঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আলমডাঙ্গায় গতকাল শুক্রবার বেলা ১১টায় তারা জবানবন্দী প্রদান করেন।

ওয়াকিবহালসূত্রে জানা যায়, আলমডাঙ্গার ৪ বছরের শিশু কাজী ফারহানকে অপহরণ মামলার গ্রেফতার হওয়া ৫ আসামির মধ্যে গতকাল শুক্রবার ২ আসামি আলমডাঙ্গার আনন্দধামের মিজানুর রহমানের ছেলে শাওন ও আসাননগরের মৃত আকমলের ছেলে খোরশেদ আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গতকাল বেলা ১১টায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীতে তারা এ অপহরণে জড়িত গ্রেফতার হওয়া ৫ জন ছাড়াও আরও অনেকের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করা হয়েছে।

এমনকি অপহরণের সাথে জড়িতরা আন্তজেলা মাদকব্যবসার সাথে জড়িত থাকার তথ্য প্রদান করেছে। এ সময় তারা জানান যে, ১৫ দিন পূর্বেই তারা এ অপহরণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এ অপহরণ পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিল অপহৃত শিশুর চাচা কাজী সুমন। তবে গ্রেফতার হওয়া ৫ জনই তারা এ অপহরণের সাথে জড়িত। এ ছাড়া তাদের সাথে আরও যারা এ ঘৃণ্য অপহরণের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করেছে তারা। এমনকি তারা সকলেই আন্তজেলা মাদকব্যবসার সাথে জড়িত থাকার তথ্য দিয়েছে। সেই মাদকব্যবসার টাকা এই অপহরণের কাজে ব্যয় করেছে বলেও স্বীকারুক্তি প্রদান করেছে।

যে বাড়িতে শিশুটিকে রাখা হয়েছিল সেই বাড়ির মহিলাকে (গ্রেফতার রাশেদা খাতুন) ১ সপ্তার জন্য বাড়ি থেকে সরে অন্যত্র থাকার জন্য অগ্রীম ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এমন অনেক কাজের জন্য মাদকব্যবসার টাকা ইনভেস্ট করতে হয়েছে অপহরণ কাজে। তবে কোন শত্রুতার কারণে না, শুধুমাত্র টাকার জন্যই এ শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে আলমডাঙ্গা কলেজপাড়ার দন্তচিকিৎসক কাজী সজীবের ৪ বছরের শিশুপুত্র কাজী ফারহান বাড়ির সামনে খেলছিল সে সময় দুজন মোটরসাইকেলে এসে সেখানে উপস্থিত হয়ে তাকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রাতে কাজী সজীবের মোবাইলফোনে রিং দিয়ে অপহরণকারিরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অন্যথায় শিশুটিকে হত্যার হুমকি দেয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে শিশুটিকে জীবিত উদ্ধারে সন্ধ্যার পর পুলিশ অভিযান শুরু করে। ১ এপ্রিল ভোর ৩ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান টিম আলমডাঙ্গার হাউসপুর এলাকার জিকে ক্যানেলপাড়ের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে শিশুর চাচাসহ পাঁচজনকে। আটককৃতরা হল আলমডাঙ্গা কলেজপাড়ার কাজী লালের ছেলে অপহৃত শিশুর চাচা কাজী সুমন (৩০), আসাননগরের মৃত আকমলের ছেলে খোরশেদ আলী (২৫), আলমডাঙ্গার হাউসপুরের মৃত লুতফর রহমানের ছেলে আকাশ (২০), মিজানুর রহমানের ছেলে শাওন (২৪) ও একই এলাকার সেলিমের স্ত্রী রাশেদা খাতুন (৩৫)।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম দুপুরে এক প্রেস ব্রিফিং-এ জানান, শিশুটির বাবার একটি লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সারা রাত অভিযানের পর মধ্যরাত ৩টার দিকে হাউসপুর এলাকার আট কপাটের নিকটবর্তি জিকে ক্যানেলপাড়ের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অপহরণের মূল পরিকল্পনাকারী কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও জানান, সুমনই অপহরণের মূল পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।