লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
গাংনীতে দ্বিতীয় দিনের লক ডাউন-কঠোর অবস্থানে প্রশাসন

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে লকডাউন এর দৃশ্য প্রথম দিনে ঢিলেঢালা হলেও দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।বৃহস্পতিবার সকাল থেকে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে কঠোর নজরদারি দেখা গেছে প্রশাসনের।

এদিকে গাংনী উপজেলা কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী গাংনী থানা পুলিশের টিম নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এরইমধ্যে গাংনী উপজেলার কয়েকটি স্থানে মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করা হয়েছে।প্রশাসনের এই কঠোর ভূমিকা কে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। প্রত্যেকটা মানুষ যাতে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান করে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রথম দিন লকডাউন একটু ঢিলেঢালা থাকলেও দ্বিতীয় দিনে কঠোর নজর দিয়েছে প্রশাসন।

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন দ্বিতীয় দিনের লকডাউন সঠিকভাবে হচ্ছে কিনা তা সরজমিনে দেখতে যান। এ সময় তিনি গাংনী বাসস্টান,বামন্দী,জোড়পুকুরিয়া সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, করোনার ভয়াবহতা আপনারা লক্ষ্য করছেন। তাই আমাদের সরকারি আদেশ মোতাবেক লকডাউনের যথাযথ নিয়ম মেনে চলা উচিত।কেউ বলতে পারেনা করোনাভাইরাসে কার মৃত্যু অপেক্ষা করছে। কারণ মৃত্যু সারিতে যোগ হচ্ছে নতুন নাম।এসময় তিনি দেশের এই সংকটকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৯ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।