লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

কুয়েতে নৃশংসভাবে হত্যার ২ মাস পর বিনোদপুরের মামুনের লাশ বাড়িতে দাফন সম্পন্ন

প্রায় ২ মাস পূর্বে কুয়েতে খুন হওয়া বিনোদপুর গ্রামের মামুনের লাশ গ্রামে দাফন করা হয়েছে। ১৩ এপ্রিল বাদ জোহর লাশ দাফন করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি কুয়েত প্রবাসী মামুন আলীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা থেকে নিচে ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় আলমডাঙ্গার ডম্বলপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার ৫ কুয়েত প্রবাসি যুবককে আটক করে রেখেছে পুলিশ।


একাধিক প্রবাসিসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে মামুন আলী (২২) গত ৪ বছর আগে কুয়েতে যান। তিনি কুয়েতের ফরনিয়া অঞ্চলে অন্যান্যের সাথে ৮তলা বিল্ডিং-এ (ব্যারাকে) অবস্থান করে গাড়ি চালাতেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা বিল্ডিং-র ছাদ থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়া হয়।


এ ঘটনায় ওই বিল্ডিং-এ অবস্থানরত সাড়ে ৩ শ বাংলাদেশি ও ইন্ডিয়ানকে কুয়েত পুলিশ আটক করে। পরে তাদের মধ্যে ৫ জন বাদে সকলের ফিঙ্গারিং সংগ্রহ করে ছেড়ে দিয়েছে। পুলিশের হাতে আটক আছেন ডম্বলপুর গ্রামের মোহাম্মদ নূরসহ মুন্সিগঞ্জ ও ঢাকার আরও ৪ জন যুবক।


এ নৃশংস হত্যাকান্ডের কারণ সম্পর্কে প্রবাসিরা কেউ স্পষ্ট করে কোন কারণ বলতে পারেন নি। বেশ কয়েকদিন আগে মামুনের খোঁজ না পাওয়ায় নুরের বাড়িতে খোঁজ নিতে যায় মামুনের মা। সেখানে গেলে নুর মামুনের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। পরে নুর মামুনের মোবাইলও কেড়ে নেয় বলে দাবি করেন মামুনের পরিবার।


এদিকে, এ হত্যাকান্ডের পর দাফতরিক সব ঝামেলা শেষে গত ১২ এপ্রিল মামুনের লাশ ঢাকায় পৌঁছে। পরদিন ১৩ এপ্রিল লাশ বিনোদপুরে নিজ বাড়িতে পৌঁছে। ওই দিনই বাদ জোহর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।