লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ার অপরাধে ৩ বিএনপি কর্মীকে মারধর


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে ৩ বিএনপি কর্মীকে মারধর করে যখম করেছে আওয়ামী সমর্থক এক ইউপি মেম্বর। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, বনখিদ্দা গ্রামের খোকন হোসেন, তার ছেলে নয়ন হোসেন ও নওশের আলী। এরমধ্যে নওশের আলীর পায়ে চারটি কোপের চিহ্ন রয়েছে।

তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নওশের আলী অভিযোগ করে বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তার বাড়িতে হামলা করা হয়। স্থানীয় ইউপি মেম্বর ইকবাল হোসেন এই হামলার নেতৃত্ব দেন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে কেন্ত্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কালীগঞ্জ উপজেলা বিএনপি শোভাযাত্রার আয়োজন করা হয়।

সেই শোভাযাত্রায় অংশ গ্রহন করার অপরাধে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর মঙ্গলবার রাতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ নওশের আলী নামে একজনকে কুপিয়ে জখম করে। এ সময় আরো দুইজনকে মারপিট করা হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা জানতে ইউপি সদস্য ইকবাল হোসেনের (০১৭১৮-২৬১৪০৯) মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।