লগইন
ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৫৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিতে আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার খুনীদের বিচারের দাবিতে আলমডাঙ্গায় শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বিকেল ৪টায় আলমডাঙ্গার ছাত্র-জনতা আয়োজনে এ শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শোক মিছিলটি আলিফ উদ্দিন মোড় থেকে শুরু করে ৭১ স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরুল হাসান কাজল, আরাফাত রহমান, তাওহিদ খান, শাকিব মাহমুদ ও অন্যান্য ছাত্রনেতা। এছাড়াও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এবি পার্টির মুসাব ইবনে শাফায়েত, এনসিপির পক্ষে সালেহিন কাউনাইন (সামাউন), গণ অধিকার পরিষদের খন্দকার মাশুক বক্তব্য রাখেন।


রাকিব মাহমুদ বলেন, ওসমান হাদীর ওপর গুলি শুধু হাদীর উপর গুলি নয় বরং বাংলাদেশের বুকের উপর গুলি চালানো হয়েছে। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছে।


মুসাব ইবনে শাফায়েত বলেন, "ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনকিলাব মঞ্চের আদলে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবো। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি বেচে থাকতে কোনো ষড়যন্ত্র করে কেউ আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবেনা।


কামরুল হাসান কাজল বলেন, খুনীদের সাথে আর কোনো আপষ নয়। এই খুনীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে না পারলে বাংলাদেশের আপামত জনতা ফুসে উঠলে কোনো অন্যায়কারীর পালানোর আর জায়গা থাকবেনা।


এসময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান হাদীর মাগফেরাত কামনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি টানে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

২৩ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৩ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৩ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৫ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৯ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১০ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১০ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১১ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১১ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।