লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পাইকপাড়ার চরপাড়ায় কচু ক্ষেতে ছাগল প্রবেশের জেরে প্রতিবেশিকে হত্যা

আলমডাঙ্গায় কচু ক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি এক কৃষককে মেরে ফেলা হয়েছে। ৫ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের দরিদ্র আনোয়ার হোসেন গ্যাদার স্ত্রী শাহানারা খাতুন ৫ এপ্রিল বেলা ১১ টার দিকে একই গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচু ক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় রনির ও তার মায়ের সাথে শাহানারা খাতুনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রনি ও তার মা ছাগল মালিক শাহানারাকে মারধর করেন।

এ সংবাদ পেয়ে শাহানারা খাতুনের স্বামী আনোয়ার হোসেন গ্যাদা (৫৫) ঘটনাস্থলে ছুটে যান। সে সময় রনি তাকেও কিল-ঘুষি মেরে এক গাছের সাথে ধাক্কা মারেন। এ সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। ওই অবস্থায় আলমডাঙ্গার এক ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামের অনেকেই জানান, নিহত আনোয়ার হোসেন গ্যাদা হার্টের রোগি ছিলেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর করা হয়েছে। এ মারধরের ঘটনায় ছাগল মালিক মহিলার স্বামী মারা গেছেন। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। মামলা হলে অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও ওসি (অপারেশন ) দেবব্রত রায় ঘটনাস্থলে পৌঁছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।


নিহত আনোয়ার হোসেন গ্যাদার পরিচয়ঃ নিহত আনোয়ার হোসেন গ্যাদা পাইকপাড়া গ্রামের চরপাড়ার মৃত রবজেল আলীর ৫ ছেলের মধ্যে বড়। তিনি ২ কন্যার বাবা ছিলেন। মাঠে নিজের কিছু জমাজমি আছে। নিজের জমাজমি চাষ আবাদ করতেন।


ঘাতক রনির পরিচয়ঃ কুষ্টিয়া জেলার হরিপুরের নূর ইসলাম বাঙ্গালের ছেলে মাদক সেবী রনি (২৮)। রনির বাবা নূর ইসলাম বাঙ্গাল পাইকপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন। শ্বশুরের নাম শামসের আলী। রনিও নানা বাড়ি বসবাস করেন। আনোয়ার হোসেন গ্যাদা নিহত হলে রনি পরিবারসহ গা-ঢাকা দিয়েছেন।
এ সংবাদ লেখা অবধি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।