লগইন
আলমডাঙ্গা থানা এলাকার পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা এলাকার পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা

চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ৯ নভেম্বর রবিবার গভীর রাত থেকে আলমডাঙ্গা থানার পার্শ্ববর্তী জেলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঝিনাইদাহ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ঝিনাইদাহ জেলা পুলিশও অংশ নেয়। পাশাপাশি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ও মিরপুর থানা, মেহেরপুর জেলার গাংনী ও অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও চেকপোস্ট বসিয়ে অভিযান চালান।


অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার, সিসিআইসি ইনচার্জ পুলিশ পরিদর্শক শামসুজ্জোহা, জেলা গোয়েন্দা টিম, জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশ সদস্যরা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম জানান, সাম্প্রতিক সময়ে আন্তঃজেলা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং আন্ত উপজেলা সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক যানবাহন তল্লাশি, মোটরসাইকেল যাচাই-বাছাই ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৩৫ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৩ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৩ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৫ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৯ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১০ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১০ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১১ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১১ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।