লগইন
আলমডাঙ্গায় ২শ ৫০ কেজি কারেন্ট জাল জব্দ : পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ২শ ৫০ কেজি কারেন্ট জাল জব্দ : পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট

আলমডাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ২শ ৫০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার আলমডাঙ্গা পৌর পশুহাটে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, আলমডাঙ্গা পৌর পশুহাটে আশপাশ জেলাসহ বিভিন্ন জেলা থেকে গরু ক্রয়-বিক্রয় করতে আসে। গরু ক্রয়-বিক্রয় শেষে অনেকে মাছ মারার জন্য কারেন্ট ক্রয় করে নিয়ে যান। প্রতি বুধবারে আলমডাঙ্গা পৌর পশুহাটের ক্যানেলের পাড়ে জালের হাটে কয়েকশ কেজি কারেন্ট জাল বিক্রয় হয়। ২৭ আগস্ট বুধবার পশুহাটের ক্যানেলের পাশে কয়েকশ কেজি জাল বিক্রয় করতে নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, ৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী এবং আলমডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স আলমডাঙ্গা পৌর পশুহাটে অভিযান চালায়। অভিযানে পশুহাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রয় করতে আসা কয়েকজন ব্যবসায়ী প্রায় ২শ ৫০ কেজি কারেন্ট জাল ফেলে রেখে পালিয়ে যায়। জালগুলো জব্দ করে পরে জনগণকে সচেতন করার জন্য জব্দকৃত জাল পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে প্রকাশে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

হাটের কয়েকজন গরু ব্যবসায়ী জানান, কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ছোট বড় সব মাছ নির্বিচারে ধরা পড়ে। ফলে দিন দিন দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “কারেন্ট জাল পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। কেউ এই জাল বিক্রি বা ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৮ মিনিট আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৯ মিনিট আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৫৫ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৪ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৪ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৬ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১০ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১১ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১১ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।