লগইন
আলমডাঙ্গায় স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত

আলমডাঙ্গায় স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকাল তিনটায় খাসকররা ইউনিয়ন বিএনপির ০২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কায়েত পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাসকাররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়নের গর্বিত সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিন মালিতা।


তিনি বলেন- ৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি গৌরবময় ও স্মরণীয় দিন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল। আমরা নতুন ভোরের দেখা পেয়েছি। দেখা পেয়েছি একটি নতুন স্বাধীনতার সূর্যোদয়। মানুষ আজ তার মনের আকুতি প্রকাশ করতে পারে, স্বাধীনতা তুমিও রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার সংগ্রামী।


তিনি আরোও বলেন- দেশের ১০০ টাকার মালিক সে হয়ে গেছে কোটি টাকার মালিক আর যে ছিল এক হাজার টাকার মালিক সে শত কোটি টাকার মালিক, শুধু দেশের রাষ্ট্র সম্পদ লোপাট করার জন্য তারা ভোট চুরি করে ডাকাতি করে নির্বাচন করে ক্ষমতায় টিকে ছিল।


তারা লোটপাট করে দেশে সংকট সৃষ্টি করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করার পরও যাদের অনুতপ্ত হয় না। আমি মনে করি তারা মানুষ নয়। তারা শুধুই আওয়ামী লীগ পরিচয়ধারী। আজকের বিএনপি আগের সেই বিএনপির কথা ভাবলে ভুল করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুদ্রপুরে বৃষ্টিতে ভিজে কন কনে শীত অবকাশ করে কত শত বিনিদ্র রজনী পার করে কুয়াশাই সিক্ত হয়ে অন্ধকার প্রকোষ্ঠ দিনের পর দিন কাটিয়ে ঘাত প্রতিঘাতে চোরাই পেরিয়ে সকল নেতাকর্মী খাঁটি হয়েছে। অতএব আপনাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমাদের নেতা তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক। তিনি একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই সম্ভাবনাময়ী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মমিন, হরিণাকুন্ডু উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সামাদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পিন্টু, খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়রসহ সভাপতি আব্দুস সাওার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাষ্টার, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনছার আলী জোয়ার্দ্দার। খাসকররা ইউনিয়নের ০২ ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম উপস্থাপনায় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা উপজেলা যুবদল সদস্য শাফায়েত হোসেন, খাসকররা ইউনিয়ন ছাএদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, হরিণাকুন্ডু উপজেলা যুবদল নেতা আব্দুস সামাদ, ইমদাদুল, ইকবাল, তুরান প্রমূখ ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

২ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৩ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১২ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১২ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৩ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১৩ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

১৪ ঘন্টা আগে
প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

১৪ ঘন্টা আগে
মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

১৫ ঘন্টা আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।