লগইন
আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে আলমডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে ১০টি বাই-সাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি থেকে বাই-সাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদ মোকাবেলা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরন বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে শিক্ষার্থিদের মাঝে মোবাইলফোন বিশেষ করে ফেসবুক আসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে। এগুলি রীতিমতো মাদকাসক্তির মতই ক্ষতিকর। তিনি বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি। এ ব্যাধি দজ্র করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ পাইলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট বালিকা বিদ্যালয়ের মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন। স্বাগত বক্তব্য প্রদান করেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অর্পিতা পালের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রদিব কুমার পাল, উপসহকারি প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সামসুজ্জোহা সাবু, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক রুলিয়া খাতুন, মীর শফিউর রহমান, মিরাজুল ইসলাম, ১০ম শ্রেনীর ছাত্রী তাজরিন ঐশয্য প্রভা। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন ও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীদের হাতে এ বাই সাইকেল তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৫ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩৩ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।