আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ , শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ , শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল সকাল ১০ টার সময় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ , শিক্ষাবৃত্তি এবং উপজেলা পরিষদ চত্তরে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর বারী, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়।
উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভা শেষে ২৮ জন শিক্ষাথীকে শিক্ষা উপকরণ , ১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে