লগইন
আলমডাঙ্গায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপনের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপনের উদ্বোধন

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠে সমলয় পদ্ধতিতে কৃষি যন্ত্রপাতির সহায়তায় ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে জগন্নাথপুর মাঠে সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়। ২০২২-২০২৩ অর্থ বছওে কৃষি প্রণোদনা কর্মসূচির আওয়ায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় ১০৩ জন কৃষকের দেড়শ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষের আওতায় আনা হয়েছে।


চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কবীর হোসেন। এসময় তিনি বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে- একই সাথে ও একই সময়ে অনেক জমিতে একই শস্যে চাষাবাদকে সমলয় বলা হয়। সমলয় পদ্ধতিতে কৃষকের সময় ও খরচ অনেক কমে যায়। এক বিঘা জমিতে ধানের চারা রোপন করতে কয়েকজন শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু আধুনিক যন্ত্রের কারণে দশ জনের কাজ এখন একজনে করা সম্ভব। বর্তমান সরকার কৃষকের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকের উন্নয়নে সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। কৃষক উপকৃত হচ্ছে।


বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, কৃষিতে শ্রমিকরা এখন মৌসুমি। মৌসুম শেষে তারা অন্যান্য কাজে নেমে পড়ে। অনেকে পরবর্তী মৌসুমে কৃষিকাজে পুনরায় আসেন না। ফলে ফসল ঘরে তোলার সময় শ্রমিক সঙ্কট এখন নিত্যনৈমিত্তিক। অথচ ক্রমবর্ধমান মানুষের খাদ্যের উৎপাদন ত্বরান্বিত করার বিকল্প নেই। তাই কৃষিতে যান্ত্রিকীকরণ সময়োপযোগী ও যথাযথ সিদ্ধান্ত। আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অধিক পরিমাণ কাজ সম্পন্ন করে শ্রমিক সঙ্কট নিরসন করছে।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ রনি আলম নূর বলেন, জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সঙ্কট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব।


সভাপতির বক্তেব্য চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ বিভাস চন্দ্র সাহা বলেন , এই পদ্ধতিতে চাষাবাদ করে তুলনামূলক কম খরচে অধিক লাভ করবে কৃষক। এতে করে বোরো আবাদে আগ্রহ বাড়বে কৃষকের।সমলয়ে চাষ পদ্ধতির উপযোগিতা সম্পর্কে তিনি বলেন, সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা প্লাস্টিকের শেডে বীজ বপন করে ১০ থেকে ১৫ দিনের মধ্যে ধানের চারা উৎপাদন করা সম্ভব। পরবর্তী ৮ থেকে ১০ দিনের মধ্যে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করতে পারবেন। এতে করে কৃষক ভালো মানের চারা উৎপাদন করে অল্প সময়ের মধ্যে অধিক জমিতে ফসল আবাদ করতে পারবেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, আলমডাঙ্গা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার রেহেনা পারভীন।

স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী।

কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষক রবিউল ইসলাম, জার আলী, আব্দুল্লাহ, আনারুল ইসলাম, আনারুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম, মহাবুল ইসলাম, মিনারুল ইসলাম, শিপন, ইমরান হোসেন সাগর, আফিল উদ্দিল, নাকিব উদ্দিন নেকবার, ফিরোজ, সাবিহা খাতুন, জলি খাতুন, আলিয়া খাতুন, কৃষি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন পাহলোয়ান, চুয়াডাঙ্গা জেলা কৃষি অধিদপ্তরের উন্নয়ন শাখার উপসহকারি কৃষি কর্মকর্তা শাহীন শাহনেয়াজ রাব্বি, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপসহকারি কৃষি অফিসার আহসান উল হক শাহিন, আ: রফিক, খালিদ সাইফুল্লাহ, বিএডিসি বীজ এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আব্দুর জব্বার প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৮ মিনিট আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

২ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৫ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৬ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১৫ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১৫ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৬ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১৬ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।