আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে ইটভাটায় মাটি টানা ইঞ্জিন চালিত স্টিয়ারিং চালককে মারপিট
আলমডাঙ্গার ফরিদপুর জোয়ার্দ্দার পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইটভাটার মাটি টানা ইঞ্জিন চালিত স্টিয়ারিং চালককে মারপিট করেছে প্রতিপক্ষরা। এ সময় ওই স্টিয়ারিং চালকের স্টিয়ারিং ভাংচুর করা হয়েছে । এ ঘটনায় রাতেই আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামের সজীব হোসেনের ইটভাটার মাটি টানা ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি চলানোর কাজ করে ফরিদপুর গ্রামের খোদাবক্সের ছেলে মুকুল হোসেন। ৭ এপ্রিল বুধবার সকালে মুকুল স্টিয়ারিং গাড়ি নিয়ে ডামোস গ্রামে যাচ্ছিল। গাড়ি নিয়ে ফরিদপুর জোয়ার্দ্দার পাড়ায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর জোয়ার্দ্দার পাড়ার দাউদ আলীর ছেলে খাইরুল ইসলাম, একই গ্রামের হারেজ আলীর ছেলে আশা, ঠান্ডুর ছেলে আবদীনসহ ৬/৭ জন বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।
ইটভাটার মাটি টানা ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি গøাস ভাংচুর করে। আহত মুকুলকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় সজীব বাদী হয়ে সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে