আলমডাঙ্গার এনায়েতপুরে পান বরজে আগুন লেগে ভস্মীভূত
বাড়াদী প্রতিদিন : আলমডাঙ্গার এনায়েতপুর কুমুরগারার মাঠ নামক স্থানে প্রায় তিন বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত।
শনিবার বেলা ১২ টার দিকে আলমডাঙ্গার এনায়েতপুর মাঠে কয়েকটি পান বরজে আগুন লাগে। এ সময় গ্রামের মধ্যে বিষয়টি জানাজানি হলে কাদা মাটি দিয়ে শেষ রক্ষা করতে পারলেও পারেনি পান বরজ পোড়া থেকে রক্ষা করতে।
স্থানীয় সুত্রে জানা গেছে এনায়েতপুর পূর্ব পাড়ার মৃত মুনছার আলি মন্ডলের ছেলে হাফিজুল ইসলাম, হামিদুল ইসলাম ও ভাই হাকিমের
সাথে একই উপজেলার দূলর্ভপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে হোসেন, মৃত খালেক আলির ছেলে আসান আলির, হারান আলির ছেলে সেলিমের পান বরজ পুড়ে ভস্মীভূত হয়।
কে বা কারা এ বিষয়টির সাথে জড়িত ছিল এ বিষয়ে বরজ মালিক হাপিজুলের ছেলে সাইম জানায় দূলর্ভপুর গ্রামের পশ্চিম পাড়ার তুফানের ছেলে নাইম সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।
এ সময় আলমডাঙ্গা ফায়ারসার্ভিসের একটি টিম আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বরজ মালিক বিল্লাল জানায় মূহুর্তের মধ্যে আগুন এসে আমার আমার বরজ পুড়ে শেষ হয়ে যায়, কিছুই করতে পারি নি।
প্রায় তিন বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত হওয়ায় পান বরজ মালিকদের মাঝে আত্মাচিৎকারে ভারি হয়ে উঠে এনায়েতপুর মাঠ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে